
বাগেরহাটের কচুয়ায় গ্রেপ্তার আসামিকে ছাড়িয়ে নিতে বিএনপি নেতা-কর্মীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার গজালিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ রাতভর অভিযান চালিয়ে বিএনপির ১৭ নেতা-কর্মীকে আটক করেছে।
বাগেরহাটের কচুয়ায় গ্রেপ্তার এক আসামিকে ছাড়িয়ে নিতে স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল রাত ১১টার দিকে উপজেলার গজালিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতভর সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত বিএনপির ১৭ নেতা-কর্মীকে আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলাপূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, গতকাল রাত ১১টার দিকে কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) আহমেদ কবিরের নেতৃত্বে গজালিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজি ও মারধর মামলার আসামি এখলাছ শেখকে গ্রেপ্তার করা হয়। এ সময় স্থানীয় গজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শিকদার জাকির হোসেন টুটুল ও সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিএনপির নেতা-কর্মীদের হামলায় এসআই আহমেদ কবির, এএসআই রাকিব মোল্লা এবং কনস্টেবল মো. জাহিদুর রহমান ও রঞ্জন বিশ্বাস আহত হন।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন মো. রিয়াজ শেখ (২৫), মো. আমিনুল হক (২৮), মো. হেমায়েত মোল্লা (৫২), মো. সাব্বির শেখ (১৯), মো. সোহাগ শেখ (২৩), মো. রবিউল ইসলাম (২৭), আমিরাত হোসেন লিজন (২০), মো. সাকিব শেখ (১৮), মো. ইবাদুল সিকদার (২৬), মো. আবুল খায়ের সুইট (৪১), মো. ওমর ফারুক (৩৯), মো. শাওন আকন (২১), মো. জনি শেখ (১৮), মো. রাফি সিকদার (২১), মো. ইয়ার হোসেন (৩২) ও মো. রিয়াজুল ইসলাম (২৯)। তাঁরা সবাই বিএনপির নেতা-কর্মী।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম আহসান আজকের পত্রিকাকে বলেন, মামলার এজাহারভুক্ত আসামি এখলাছ শেখকে ছিনিয়ে নিতে বিএনপির নেতা-কর্মীরা হামলা চালান। এতে চার পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
আরও খবর পড়ুন:

খুলনার একটি আবাসিক হোটেলে সোহেল রানা ওরফে বাবু (৩৫) নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর কথিত স্ত্রী ফাতেমার (৩০) বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনার পর ওই নারী নিজেই হোটেল কর্তৃপক্ষ ও পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
২২ মিনিট আগে
কক্সবাজারের রামুর হিমছড়িতে কথিত আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অভিযানে ১ হাজার ৯৩৮টি আইফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
২২ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলায় অটোরিকশা চুরি করে পালানোর সময় নিজ জামাতাকে আটকাতে গিয়ে সিদ্দিকুর রহমান (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের মারধরে জামাতা রাসেল গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল
৩৬ মিনিট আগে
রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক আহম্মদ হোসেন মাসুম। তদন্ত কমিটির সদস্যরা হলেন—পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী বিভাগীয় চিকিৎসক কর্মকর্তা, পাকশী বিভাগীয় সংকেত
৩৯ মিনিট আগে