Ajker Patrika

রাজশাহী স্টেশন ভাঙচুরের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

রাবি প্রতিনিধি 
রাজশাহী স্টেশন ভাঙচুরের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
রাবি শিক্ষার্থীকে মারধরের জেরে স্টেশনে ভাঙচুর-আগুন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক আহম্মদ হোসেন মাসুম।

তদন্ত কমিটির সদস্যরা হলেন—পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী বিভাগীয় চিকিৎসক কর্মকর্তা, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এবং পাকশী কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

এর আগে গতকাল রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলীর ওপর হামলার প্রতিবাদে রাজশাহী রেলওয়ে স্টেশনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এক ঘণ্টার আল্টিমেটাম দেন।

পরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এতে সন্তুষ্ট না হয়ে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে যান। একপর্যায়ে সেখানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী জড়ো হন।

পরে শিক্ষার্থীদের একটি অংশ স্টেশনে ভাঙচুর চালায়। এ সময় স্টেশনের সিসিটিভি ক্যামেরা, ডাস্টবিন, জানালার কাচ, কাচের দরজা, টিকিট কাউন্টার ও যাত্রীদের বসার চেয়ার ভাঙচুর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত