
পটুয়াখালীর বাউফলে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ করার গরম পানিতে দগ্ধ হয়েছে মাহফুজুর রহমান নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। তাকে গুরুতর আহত অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি ওই বিদ্যালয়ে প্রতিদিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজ বা মিড ডে মিলের খাবার প্রস্তুত করা হয়। রোববার ডিম সেদ্ধ করার পর গরম পানি সরানোর সময় দুর্ঘটনাটি ঘটে। হঠাৎ পানি ছিটকে পড়ে মাহফুজের শরীর দগ্ধ হলে অন্য শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির দায়িত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করে একাধিক অভিভাবক জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ প্রায়ই কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে শাক তোলা, রান্নার জিনিসপত্র আনা কিংবা ডিম সেদ্ধ করার মতো ঝুঁকিপূর্ণ কাজ করিয়ে থাকে। অভিভাবকদের পক্ষ থেকে একাধিকবার প্রতিবাদ জানানো সত্ত্বেও শিক্ষকেরা বিষয়টি পাত্তা দেননি।
তবে শিক্ষার্থীদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানোর বিষয়টি অস্বীকার করে মাহফুজের শ্রেণিশিক্ষক ফাহমিদা আক্তার বলেন, ‘ডিম সেদ্ধ করার পর গরম পানি ফেলে দেওয়ার জন্য যখন নেওয়া হচ্ছিল, তখন অসাবধানতাবশত অন্য একজনের সঙ্গে ধাক্কা লাগে। এতে পানি ছিটকে মাহফুজের গায়ে পড়ে সে দগ্ধ হয়।’
ঘটনাটি নিয়ে কথা বলতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়েছে। প্রাথমিক তদন্ত সাপেক্ষে কোনো ধরনের অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে ফারুক হত্যা মামলায় সানিয়াত খান বাপ্পাসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
৪ মিনিট আগে
চট্টগ্রামে অবৈধ অস্ত্র রাখার দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৮-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।
৮ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযুক্ত আব্দুল হেলিম (৫৮) ফাঁসির দাবি জানায়।
১৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনে রিকশাযাত্রীকে থামিয়ে ছুরি দেখিয়ে মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরের বাকলিয়া থানা এলাকা থেকে...
২৫ মিনিট আগে