
থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান। বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু হওয়ার একদিন আগে এই মন্তব্য করলেন তিনি।
আজ বুধবার প্রধান উপদেষ্টার বিমসটেক সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন খলিলুর রহমান। সেখানেই তিনি এই সম্ভাবনার কথা জানান। তবে বৈঠক আদৌ হবে কি না, সে বিষয়ে নিশ্চয়তা না থাকায় এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমসটেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা। ৪ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ‘আমরা এই বৈঠকের জন্য সরকারিভাবে অনুরোধ করেছি। আমাদের আশা করার সংগত কারণ আছে যে, (ব্যাংককে) বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’
একজন সাংবাদিক এই বিষয়ে খলিলুর রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ব্যাংককে নরেন্দ্র মোদির সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠক হবে বলে পররাষ্ট্রসচিব জানিয়েছেন। জবাবে খলিলুর রহমান বলেন, ‘আমার জানা মতে, পররাষ্ট্রসচিব বলেছেন—বৈঠকটি হওয়ার সম্ভাবনা আছে।’
ব্যাংককে নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হলে কী কী বিষয় প্রাধান্য পেতে পারে—এমন এক প্রশ্নে খলিলুর রহমান বলেন, ‘আশাবাদী হওয়ার কারণ আছে যে, মিটিংটি হতে পারে। যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, আগ বাড়িয়ে কিছু বলছি না।’
আরও খবর পড়ুন:

আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ সোমবার রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নবনির্মিত রেসপিরেটরি ক্রিটিক্যাল...
১ মিনিট আগে
৯২ জন পুলিশ সদস্যকে পুলিশের পদক দিতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে চার ক্যাটাগরিতে পদকপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব নাসরীন সুলতানা এতে স্বাক্ষর করেছেন।
৪৩ মিনিট আগে
করোনা মহামারির সময় চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী এবং বিভিন্ন সেবা কেনাকাটায় অনিয়মের মাধ্যমে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে
গোপন তৎপরতা চালানোর অভিযোগে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি গঠন করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তদন্ত কমিটি প্রত্যাহার ও ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাবর দেওয়া আবেদন নিষ্পত্তি না করা কেন...
১ ঘণ্টা আগে