
কিশোরগঞ্জের তাড়াইলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাড়াইল বাজার থেকে ওই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করে তাড়াইল থানা-পুলিশ।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর দুপুরে তাড়াইল উপজেলার পূর্ব সাচাইল এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগ। গত ২০ সেপ্টেম্বর শিশুটির বাবা বাদী হয়ে তাড়াইল থানায় মামলা করেন। অভিযুক্ত কিশোর তাড়াইল উপজেলার পূর্ব সাচাইল গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী শিশুটির বাবা এজাহারে উল্লেখ করেছেন, তাঁর তিন মেয়ে। ঘটনার দিন তিনি ব্যবসার কাজে বাইরে ছিলেন। দুপুরে বাড়িতে ফিরে স্ত্রীকে মেয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, ছোট মেয়ে বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের একটি বাড়ির বসতঘরের ভেতর থেকে শিশুটির কান্নার শব্দ শুনতে পান তাঁরা। সেখানে গিয়ে শিশুটিকে পাওয়া যায়। এ সময় অভিযুক্ত কিশোরও সেখানে ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
শিশুটির বাবার অভিযোগ, অভিযুক্ত কিশোর চকলেট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে ওই ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে শিশুটি পরিবারের সদস্যদের বলেছে। পরিবারের লোকজন শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান বলে এজাহারে দাবি করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী শিশুর বাবা জানতে চাইলে অভিযুক্ত কিশোরের পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয়ভাবে মীমাংসার কথা বলেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও বাদী তাতে সন্তুষ্ট না হয়ে থানায় মামলা করেন। বর্তমানে ভুক্তভোগী শিশুটি কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মণ্ডল বলেন, অভিযুক্ত কিশোরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে ফারুক হত্যা মামলায় সানিয়াত খান বাপ্পাসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
৪ মিনিট আগে
চট্টগ্রামে অবৈধ অস্ত্র রাখার দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৮-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।
৮ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযুক্ত আব্দুল হেলিম (৫৮) ফাঁসির দাবি জানায়।
১৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনে রিকশাযাত্রীকে থামিয়ে ছুরি দেখিয়ে মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরের বাকলিয়া থানা এলাকা থেকে...
২৫ মিনিট আগে