
খাগড়াছড়িতে এক স্কুলশিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ডাকে আজ সকাল-সন্ধ্যা অবরোধ চলছে। জেলা শহরে অবরোধকারীরা সক্রিয় থাকলেও তৃণমূল পর্যায়ে হাটবাজার ও জনজীবন প্রায় স্বাভাবিক রয়েছে। অবরোধের কারণে কেবল দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ আছে।
গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক স্কুল শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী এক অভিযুক্তকে আটক করে। এ ঘটনার পর থেকেই পাহাড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ধর্ষণবিরোধী এই আন্দোলনের অংশ হিসেবে গতকাল শুক্রবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে একটি নারী নিপীড়নবিরোধী মিছিল বের হয় এবং শাপলা চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক উক্যনু মারমা আজ শনিবার সকাল-সন্ধ্যা পুরো জেলায় অবরোধ ঘোষণা করেন।

আজ শনিবার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সাপ্তাহিক হাটবার থাকায় সেখানে অবরোধের কোনো প্রভাব পড়েনি। স্থানীয় উপজাতিরা তাদের উৎপাদিত সবজি ও তরকারি বাজারে এনেছেন এবং তা স্বাভাবিকভাবে বিক্রি হচ্ছে। সমতলের পাইকার ও ক্রেতাদের আনাগোনাও স্বাভাবিক।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, সকাল ৬টা থেকে উপজেলায় স্থানীয় সবকিছু স্বাভাবিকভাবে চলছে। সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

ফরিদপুরের মধুখালীতে নদীভাঙন থেকে রক্ষা পেতে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) তীর সংরক্ষণকাজের জন্য স্বেচ্ছায় জমি দিয়েছিলেন এলাকাবাসী। আরসিসি ব্লক দিয়ে নদীর তীর বাঁধাইয়ের জন্য ওই জমিতে খননকাজ করে পাউবো। কিন্তু নদীর জমির পাশাপাশি ব্যক্তিগত জমির খনন করা মাটিও নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
৩৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরামের বিরুদ্ধে এলডিডিপির (লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট) টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ মে লিখিত অভিযোগ দিয়েছেন জুয়েল রানা নামের এক ভুক্তভোগী।
৪০ মিনিট আগে
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মামলায় দুধের শিশুকে নিয়ে কারাবন্দী ফারহানা আক্তার শিল্পীকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহ জামাল মানবিক বিবেচনায় তাঁর জামিন মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগে
জেলা প্রশাসনের পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহের উৎসব। আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফিরোজ রোডের একটি আমবাগানে গাছ থেকে আম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
১ ঘণ্টা আগে