
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা কমিটির প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর পদত্যাগ করেছেন। গতকাল রোববার বিকেলে তিনি দলের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান বলে জানা গেছে।
পদত্যাগপত্রে ফিরোজ আলমগীর দলের সাম্প্রতিক কার্যক্রম ও অবস্থান নিয়ে অসন্তুষ্টের কথা উল্লেখ করেন। তিনি লেখেন, ‘সম্প্রতি এনসিপির বিভিন্ন কার্যক্রম ও সিদ্ধান্ত বিপ্লবের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে চিহ্নিত আওয়ামী লীগ নেতা-কর্মীদের দলে নেওয়ার বিষয়ে দলের অবস্থান আমার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী।’
ফিরোজ আলমগীর আরও লেখেন, ‘আমি আশা করেছিলাম, বিপ্লবপরবর্তী সময়ে এনসিপি নতুন ধারার রাজনীতি শুরু করবে। কিন্তু বর্তমানে দলটি গতানুগতিক রাজনৈতিক নীতি গ্রহণ করেছে, যা আমাকে মর্মাহত করেছে।’
দলের নেতাদের উদ্দেশে ফিরোজ বলেন, ‘দল যেন শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের ত্যাগকে শ্রদ্ধা জানায় এবং জেলা পর্যায়ের জনমতের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে।’ শুধু কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে দল চালানো হলে আন্দোলনের চেতনা হারিয়ে যাবে বলেও মন্তব্য করেন এনসিপির এ নেতা।
জানতে চাইলে ফিরোজ আলমগীর মোবাইল ফোনে আজকের পত্রিকা'কে বলেন, ‘আমি কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়েছি। সেখানে পদত্যাগের কারণ বিস্তারিত উল্লেখ করেছি।’
এ বিষয়ে এনসিপির জয়পুরহাট জেলার যুগ্ম সমন্বয়ক ওমর আলী বলেন, ‘আমি জানতে পেরেছি, ফিরোজ আলমগীর পদত্যাগপত্র পাঠিয়েছেন। তাঁর অভিযোগের বিষয়গুলো সম্পর্কে আমি কিছু বলতে পারব না।’
আরও খবর পড়ুন:

চট্টগ্রামের রাউজানে থামছে না খুনের মিছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই রক্তপাত দুই বছরেও থামেনি। একের পর এক রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সন্ত্রাসের বলি হয়েছেন ২৭ জন। তাঁদের ২০ জনই রাজনৈতিক কারণে লাশ হয়েছেন।
৩৬ মিনিট আগে
মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
২ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
৩ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে