
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম শিশুদের মানসিক ও শারীরিকভাবে ক্ষতি করছে—যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের দায়ের করা একটি মামলা নিষ্পত্তির জন্য শতকোটি ডলার (১৭.১ বিলিয়ন ডলার) ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা...

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে তিনটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। এতে দোকানগুলোর আসবাবপত্র, কাঠসহ বিভিন্ন মালামাল পুড়ে অন্তত ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন-মেজবাহ উল আলম, দিদারুল আলম এবং আবদুল্লাহ আল নোমান।

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কের কিছু অংশ দ্রুত মেরামতে নেমেছে সওজ বিভাগ। পাঁচুর মোড় থেকে পুরানাপৈল পর্যন্ত প্রায় চার কিলোমিটারের কয়েকটি স্থানে কার্পেটিং উঠে যাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা লিমিটেড রোববার থেকে পুনঃসংস্কার কাজ শুরু করেছে।

অনলাইনে অর্ডার করা দামি আইফোনের বদলে পার্সেলে পাওয়া গেল দাড়ি গজানোর তেল। কিন্তু অভিযোগ করার পরও হয়নি সমস্যার সমাধান। শেষমেশ ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্ট ও সংশ্লিষ্ট বিক্রেতাকে এক লাখ ৮০ হাজার রুপির বেশি অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছেন ভারতের ভোক্তা আদালত।