
বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমার জোরালো প্রত্যাশার কারণে মূল্যবান ধাতু সোনার বাজার লাগামহীন। বিশ্ববাজারে প্রথমবারের মতো সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ১০০ ডলার। বাংলাদেশে ভালো মানের সোনার দাম ভরিপ্রতি ২ লাখ টাকা ছাড়িয়েছে।
দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৬১৯ টাকা বেড়ে ২ লাখ ১৪ হাজার টাকায় উঠেছে। পাঁচ দিন আগে ৮ অক্টোবর এই মানের সোনার দর ভরিতে ৬ হাজার ৯০৫ টাকা বাড়ানো হয়েছিল; ভরি উঠেছিল ২ লাখ ৯ হাজার ১০০ টাকায়। চলতি মাসের মাত্র ১৩ দিনে পাঁচ দফায় ২২ ক্যারেট মানের সোনার দাম ভরিতে ১৮ হাজার ৩৩৪ টাকা বেড়েছে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ব্লু লাইন ফিউচারসের প্রধান বাজার কৌশলবিদ ফিলিপ স্ট্রাইবেল বলেন, সোনার এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে এবং ২০২৬ সালের শেষ নাগাদ সোনার দাম ৫ হাজার ডলারের ওপরে যেতে পারে। ব্যাংক অব আমেরিকা ও সোশিয়েতে জেনারেলের মতো প্রতিষ্ঠানও ২০২৬ সালে সোনার দাম ৫ হাজার ডলার ছোঁয়ার পূর্বাভাস দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক সোনা কেনা এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ বৃদ্ধির কারণে বাজার চড়ছে বলে মনে করছেন ফিলিপ।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে শূন্য দশমিক ২৫ শতাংশ সুদহার কমানোর সম্ভাবনা ৯৭ শতাংশ। যেহেতু সোনা সুদবিহীন সম্পদ, তাই কম সুদের হারে এর দাম সাধারণত বাড়ে।
স্বর্ণের বাজারের এই ‘পাগলা ঘোড়া’ পরিস্থিতিতে আরেকটি কম মূল্যবান ধাতুও রেকর্ড গড়েছে। রুপার দাম ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, লন্ডনে ‘শর্ট স্কুইজ’ যোগ হওয়ায় প্রতি আউন্স রুপার দাম ৫২ দশমিক ৫০ মার্কিন ডলার হয়েছে। এটি সর্বকালের সর্বোচ্চ রেকর্ড।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, লন্ডনে তারল্যসংকট বিশ্বব্যাপী রুপার চাহিদা বাড়িয়ে দিয়েছে। ভারতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুপার চাহিদা বৃদ্ধি পাওয়ায় লন্ডনে লেনদেনের জন্য রুপার বারের সরবরাহ কমে গেছে।
রুপার প্রতি বিনিয়োগকারীদের শক্তিশালী আগ্রহ প্রতিফলিত হয়েছে রেকর্ড-ভাঙা ডেটাতে। সেপ্টেম্বরে সিলভার ইটিএফে নিট প্রবাহ সর্বকালের সর্বোচ্চ ৫ হাজার ৩৪১ দশমিক ৬৭ কোটি রুপিতে পৌঁছেছে। এ ছাড়া উৎসবের কারণে গয়না এবং রুপার পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায়ও বাজারে চাপ সৃষ্টি হয়েছে।
আরও খবর পড়ুন:

দেশের ক্রমবর্ধমান তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চাহিদা পূরণে পরিবহন সক্ষমতা আরও বাড়িয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস। প্রতিষ্ঠানটির বহরে যুক্ত হয়েছে নতুন একটি এলপিজি ক্যারিয়ার, যা দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভূমিকা...
৪ ঘণ্টা আগে
অনুষ্ঠানে ১৫০ জন ডিপ্লোমা ডিগ্রিধারী শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে মেধাতালিকায় সেরা ২০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ড মেডেল, একজনকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড এবং দুজন শিক্ষার্থীকে সফল অ্যালামনাই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
৯ ঘণ্টা আগে
আরও ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অনুমোদন করেছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের পরিচালনা পর্ষদ। প্রায় নয় দশকের ইতিহাসে এটি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় পুনর্গঠনের অংশ। এর আগে গত মার্চে ৫০ হাজার পদ কমানোর ঘোষণা দিয়েছিল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন পরিকল্পনাসহ ২০৩০ সালের...
২ দিন আগে
দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণ। খেলাপি ঋণ আদায়ে মামলা করেও ব্যাংকগুলোর কোনো লাভ হচ্ছে না। আইনি জটিলতা, দীর্ঘসূত্রতা এবং স্থগিতাদেশের কারণে ব্যাংকের পাওনা আদায় কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
২ দিন আগে