এনসিপি

এনসিপির নবগঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল
নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলনে হট্টগোলের ঘটনা ঘটেছে। বিভিন্ন উপজেলায় গঠিত কমিটি ও জেলা কমিটির পদ-পদবি নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে অনুষ্ঠানের কার্যক্রম।

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির অফিস, উদ্বোধনে এমপি মিতু ও হাদির বোন
ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদারের মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ভবনটির ওই তলায় আগে পৌর আওয়ামী লীগের কার্যালয় ছিল বলে দাবি করেছেন মালিকের ছেলে।

আসামে বাড়ি-মসজিদ উচ্ছেদে নাহিদ ইসলামের নিন্দা
ভারতের আসামে ১ হাজার ১০০টিরও বেশি বাঙালি মুসলিম পরিবারের ঘরবাড়ি উচ্ছেদ এবং ১০টিরও বেশি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে এ সব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ভারতে মুসলিম...

নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা আত্মবিশ্বাস বাড়াবে: হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিশ্বযোগ’ শুধু কয়েকজন নারীকে কাজ শেখানোর মাধ্যম নয়; বরং তাঁদের মাধ্যমে সমাজ ও জাতির পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠতে পারে। নারীদের হাতের কাজের দক্ষতা যখন অর্থনৈতিক মুক্তি এনে দেবে, তখনই এ কার্যক্রমের প্রকৃত সার্থকতা আসবে।











