
খরাপ্রবণ জয়পুরহাট অঞ্চলে পানির সংকটে সাধারণ পুকুরে মাছের চাষ অনেক সময় সম্ভব হয় না। এই বাস্তবতায় নতুন বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে বিশেষায়িত ট্যাংকে মাছ চাষ। এতে যেমন বাড়ছে পরিবারের আমিষের জোগান, তেমনি আসছে বাড়তি আয়—আর্থিক সচ্ছলতাও মিলছে।
এই পদ্ধতির সফল উদাহরণ হয়ে উঠেছেন জয়পুরহাট সদর উপজেলার তেঁতুলতলী গ্রামের পল্লি চিকিৎসক আনোয়ারুল ইসলাম। বাড়ির আঙিনায় ইট, বালু, রড ও সিমেন্ট দিয়ে তৈরি বিশেষায়িত ট্যাংকে তিনি আধুনিক পদ্ধতিতে শিং মাছের পোনা চাষ করছেন। তাপমাত্রা ও অক্সিজেনের ভারসাম্য রেখে মাছ বড় করার এই পদ্ধতিতে কম খরচ ও পরিশ্রমে বেশি লাভ পাওয়া যাচ্ছে।
আনোয়ারুল জানান, প্রথম দফায় মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করে তিনি দুই মাসের ব্যবধানে প্রায় ২০ হাজার টাকার মাছ বিক্রি করেন। এতে খরচ বাদে তার নিট লাভ দাঁড়ায় ১৫ হাজার টাকা।
তিনি আরও জানান, এই পদ্ধতিতে মাছ দ্রুত বাড়ে, রোগ কম হয়। মাছ দেখতে আকর্ষণীয়, খেতেও সুস্বাদু।
তাঁর এই সাফল্যে আশপাশের মানুষও অনুপ্রাণিত হচ্ছেন। মাছচাষি মামুনুর রশিদ বলেন, ‘আগে পুকুরে চাষ করতাম, সময় ও খরচ বেশি লাগত। কিন্তু লাভ ছিল কম। এখন আনোয়ারুলের ট্যাংকে মাছ চাষ দেখে আমিও ভাবছি এই পদ্ধতিতে চাষ করব।’
তাঁর মতোই আগ্রহী হয়েছেন মাছচাষি তারাজুল ইসলাম ও গোলাপ হোসেন। শুধু পুরুষই নন, নারীরাও উৎসাহী হচ্ছেন। আনোয়ারুলের প্রতিবেশী শিখা রানী বলেন, ‘প্রতিদিন তাঁর মাছ চাষ দেখি। কম খরচে, কম সময়ে লাভ দেখে ভাবছি—আমিও এভাবে চাষ শুরু করব।’
বাজারেও এই মাছের চাহিদা বেশি। স্থানীয় বিক্রেতা তারাজুল ইসলাম জানান, ট্যাংকে চাষ করা মাছ দেখতে ভালো, স্বাস্থ্যসম্মত ও স্বাদে আলাদা। ক্রেতারাও সহজে আকৃষ্ট হন। তাই পাইকারি ও খুচরা উভয় বাজারেই এর চাহিদা বাড়ছে।’
এই উদ্যোগে আগ্রহ দেখাচ্ছেন শিক্ষিত তরুণেরাও। কলেজে পড়ুয়া সিয়াম ও গৌতম লেখাপড়ার পাশাপাশি মাছ চাষ শুরু করতে চান। সিয়াম বলেন, ‘এই পদ্ধতিতে সময় ও খরচ কম। অবসরটা কাজে লাগানো যাবে, আয় দিয়ে পড়াশোনার খরচও মেটানো সম্ভব।’

জয়পুরহাট সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রতি লিটার পানিতে নবীনরা একটি করে এবং অভিজ্ঞরা দুটি করে পোনা চাষ করতে পারেন। বছরে দু-তিনবার উৎপাদন সম্ভব। প্রতি কেজি শিং মাছ বর্তমানে বাজারে ৩০০–৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘শিং মাছ উচ্চমূল্যের। যাঁদের পুকুর নেই, তাঁদের জন্য ট্যাংকে চাষ একটি সম্ভাবনাময় দিক। প্রযুক্তিনির্ভর এই পদ্ধতিতে আগ্রহ বাড়লে দেশের মাছ উৎপাদনে নতুন গতি আসবে।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩৩ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে