জয়পুরহাটে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় লোডশেডিং এর মাত্রা বেড়েছে অত্যধিক। এতে জেলার বিভিন্ন এলাকার গ্রাহকেরা দুর্ভোগে পড়েছেন। স্থানীয়দের ভাষ্য, ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া করায় দৈনন্দিন জীবন ও বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কালাই জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মো. জোবায়ের আলী বসুনীয়া আজ সোমবার আজকের পত্রিকাকে বলেন, কালাই উপজেলায় ২৪ ঘণ্টায় যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, তার বিপরীতে বর্তমানে মাত্র ৬০ শতাংশ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
বসুনীয়া বলেন, ২-৩ ঘণ্টা পরপর লোডশেডিং হচ্ছে। বর্তমানে দিনরাতে গড়ে ১৫ থেকে ১৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে, আর বাকি সময় লোডশেডিং অব্যাহত থাকছে। বিদ্যুতের প্রাপ্তি বাড়লে লোডশেডিংয়ের পরিমাণও কমে আসবে।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু উমাম মো. মাহবুবুল হক আজকের পত্রিকাকে বলেন, পুরো জেলায় ২৪ ঘণ্টায় বিদ্যুতের চাহিদা ৬২ মেগাওয়াট। এর বিপরীতে বর্তমানে চাহিদার প্রায় ৪৫ শতাংশ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এ কারণে জেলার বিভিন্ন এলাকায় লোডশেডিং করতে হচ্ছে।
ভুক্তভোগী এলাকাবাসীর মতে, জেলার বিভিন্ন এলাকায় গতকাল ২৪ ঘণ্টায় অন্তত ১৫ বার লোডশেডিং হয়েছে।
গ্রাহকদের অভিযোগ, ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় বিশেষ করে শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী ও বিদ্যুৎনির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি তরুণ মো. তারা মিয়ার (১৯) মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের পর ভারতীর পুলিশ কুলাউড়া থানা-পুলিশের
১৯ মিনিট আগে
দুর্নীতির আমদানি, নাম তার কমিটি—এমন স্লোগানে বিক্ষোভে ফেটে পড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের সুপারিশ বন্ধ করে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির মাধ্যমে নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে
২১ মিনিট আগে
রিকশার প্যাডেল ঘুরিয়ে কিংবা অন্যের খেতে দিনমজুরি করে কোনোমতে সংসার চালাতেন আব্দুল হালিম। স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে অন্যের জায়গায় জীর্ণশীর্ণ ঝুপড়িঘরে কাটছিল তাঁর মানবেতর জীবন। কাজ থাকলে খাবার জুটত, না থাকলে নেমে আসত অভাবের অন্ধকার। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কড়ইগড়া কালিকাবাড়ির এই অসহায় পরিবারের জীবন
২৫ মিনিট আগে
উপজেলায় দুটি সাবস্টেশনের আওতায় পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকসংখ্যা প্রায় ১ লাখ ৬৫ হাজার ৫০০। এর মধ্যে ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতায় গ্রাহকসংখ্যা প্রায় ১ লাখ ১০ হাজার। এখানে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ২৩ থেকে ২৬ মেগাওয়াট। কিন্তু সরবরাহ মিলছে মাত্র ৭ থেকে ১০ মেগাওয়াট।
২৯ মিনিট আগে