
জয়পুরহাটের কালাই উপজেলার তেলিহার আশ্রয়ণ প্রকল্পে চলাচলের রাস্তা, পুকুরপাড়, কবরস্থান ও পুরোনো উপাসনাস্থলের সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। বাসিন্দাদের আবেদনের পর জমির রেকর্ড যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ইউএনও মো. ফয়সাল আহমেদ।

জয়পুরহাটের কালাইয়ে স্ত্রীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মেহেদী হাসান শাপলার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার আট দিন পর গতকাল শুক্রবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মাছুদা বেগম (২৭)।

জয়পুরহাটের কালাই উপজেলার আব্দুস সাত্তারকে কিডনি ক্রয়-বিক্রয় চক্রে জড়িত থাকার অভিযোগে বগুড়া সদর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার অনুযায়ী, গাইবান্ধার মন্টু মিয়াকে ১০ লাখ টাকার প্রলোভনে কিডনি বিক্রিতে রাজি করিয়ে নেপালে অস্ত্রোপচার করানো হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো

জয়পুরহাটে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় তীব্র লোডশেডিংয়ে দুর্ভোগ বেড়েছে। কালাই উপজেলায় প্রয়োজনের বিপরীতে প্রায় ৬০ শতাংশ এবং জেলায় ৬২ মেগাওয়াট চাহিদার বিপরীতে প্রায় ৪৫ শতাংশ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।