
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কোটচাঁদপুরের তাল মিলের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য হলেন আনিসুর রহমান (৪৫)। তিনি কোটচাঁদপুর থানার ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি মহেশপুরে থাকতেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনা রামনগর এলাকায়।
জানা গেছে, মহেশপুর থেকে মোটরসাইকেলে কোটচাঁদপুর থানায় যাচ্ছিলেন আনিসুর। তাল মিলের সামনে পৌঁছালে তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ট্রাকটি। স্থানীয় বাসিন্দারা কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘আনিসুর রহমান কোটচাঁদপুর থানায় কর্মরত ছিলেন। তাঁর বাসা মহেশপুর হওয়ায় সেখান থেকে যাওয়া-আসা করতেন। আজ সকালে থানায় আসার পথে দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা গেছেন। ট্রাকটি আটক করা হয়েছে।’

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটির একটি শিক্ষার্থীবাহী বাসের স্টাফ ও কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
২০ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
৩৯ মিনিট আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
১ ঘণ্টা আগে
আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে