
ঝালকাঠির কাঠালিয়ায় তিন ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানাসহ পাঁচ ইটভাটাকে বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অনুমোদনহীন ভাটা স্থাপন করে জ্বালানি হিসেবে কাঠ ও ড্রাম চিমনি ব্যবহারের অপরাধে এই দণ্ড দেওয়া হয়।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার কাঠালিয়া সদর ও শৌলজালিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম। এ সময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের পরিচালক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানে কাঠালিয়া থানা-পুলিশ, এপিবিএন পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।
এ সময় অবৈধভাবে ইটভাটা স্থাপন করে জ্বালানি হিসেবে কাঠ ও ড্রাম চিমনি ব্যবহারের অপরাধে এস এস বি ব্রিকসের মালিক মো. শহিদুল ইসলাম, এম সি ব্রিকসের মালিক আব্দুস সালাম গাজী, এম এম ব্রিকসের মালিক মো. চুন্নু ফকিরকে ১ লাখ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
তা ছাড়া, কে বি এফ ব্রিকস ও মেসার্স কে এস বি এন্টারপ্রাইজসহ ৫টি ইটভাটার কাঁচা ইট এবং ড্রাম চিমনি ধ্বংস করে দেওয়া হয়।
এ বিষয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অবৈধভাবে ইটভাটা স্থাপন বা তৈরির সুযোগ নেই। পরিবেশের ক্ষতিকারক ইটভাটায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
৩ ঘণ্টা আগে