Ajker Patrika

ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু
পুলিশ পরিদর্শক মো. সহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঝালকাঠি জেলা পুলিশের পরিদর্শক (সশস্ত্র) মো. সহিদুল ইসলাম মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুপুরে ঝালকাঠি পুলিশ লাইন্স মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত একটি মাহফিলে দায়িত্ব পালন করেন সহিদুল ইসলাম। দায়িত্ব পালন শেষে অসুস্থ বোধ করলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর সহিদুল ইসলামের ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা আজকের পত্রিকাকে সহিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত শোকবার্তায় জানানো হয়, সহিদুল ইসলাম ঝালকাঠি পুলিশ লাইন্সে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা এলাকার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে।

শোকবার্তায় জেলা পুলিশ ও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত