
ঝালকাঠিতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগের ৪৮ ঘণ্টায় হাসপাতালগুলোতে নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৪২ জন। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ঝালকাঠি সদর হাসপাতালে নতুন করে ডেঙ্গু ওয়ার্ড-২ চালু করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২৬ জন রোগীর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে ১৮, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ও কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ভর্তি হয়েছে।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ঝালকাঠি জেলায় মোট ৮৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৮২৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ৪৬ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় একজনের মৃত্যু হয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) টি এম মেহেদী হাসান (সানি) আজকের পত্রিকাকে বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালে অতিরিক্ত সেবার ব্যবস্থা নেওয়া হয়েছে। রোগীদের চিকিৎসা নির্বিঘ্ন রাখতে ডেঙ্গু ওয়ার্ড-২ চালু করা হয়েছে। ভর্তি রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডেঙ্গুর বিস্তার রোধে ঝালকাঠি শহরে পরিচ্ছন্নতা অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। এডিস মশার লার্ভা ধ্বংসে প্রয়োজনীয় কার্যক্রমও চলমান রয়েছে।
ঝালকাঠির সিভিল সার্জন হুমায়ুন কবির বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় জেলার হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।
হুমায়ুন কবির আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা করাতে হবে এবং বাড়ির আশপাশে পানি জমে থাকলে তা পরিষ্কার করতে হবে।

গত ২১ জুলাই (২০ জুলাই দিবাগত রাতে) ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ের এক কর্মচারীর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ২১ জুলাই সকাল ৭টা থেকে বিকেল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত রেলপথ অবরোধ করেন।
৪ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় কৃষক মো. এরশাদ সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, গভীর রাতে ২০ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল তাঁদের বাড়িতে হামলা চালিয়ে পুরুষ সদস্যদের আহত করে, গলায় রশি বেঁধে ১ কিলোমিটার টেনে নিয়ে বস্তাবন্দী করে ফেলার চেষ্টা করে এবং মালামাল লুট করে। এ অবস্থায় দোষীদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা দাবি
৯ মিনিট আগে
ওই দিন বিকেলে টহলরত আনসার সদস্য জাহিদুল ইসলাম ও রেদওয়ান দেখতে পান, এক নারী কোলের শিশুকে নিয়ে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি বুঝতে পেরে তাঁরা দ্রুত ছুটে গিয়ে নারীকে বাধা দেন। এ সময় ওই নারী বাঁচতে চান না বলে চিৎকার করতে থাকেন এবং রাস্তা থেকে সরে যেতে অস্বীকৃতি জানান।
২৩ মিনিট আগে
চেক প্রতারণার মামলায় আসামি না হয়েও নামের মিল থাকায় চার মাস কারাভোগ করা এক ব্যক্তি ক্ষতিপূরণ হিসেবে পেয়েছেন ৩০ লাখ টাকা। এই ক্ষতিপূরণ দিয়েছে সংশ্লিষ্ট মামলার বাদীপক্ষ। আজ বৃহস্পতিবার ভুক্তভোগী মামুন মিয়া ও মামলার বাদী বিশ্বাস পোলট্রি অ্যান্ড ফিশ ফিড লিমিটেডের প্রতিনিধি ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর
৩১ মিনিট আগে