
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত সংসদে কোনো আলোচনায় অংশ নেবে না বিরোধী শিবির। আজ বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল এ ঘোষণা দিয়ে বলেন, এ সিদ্ধান্ত লোকসভার স্পিকার ওম বিড়লাকে জানানো হয়েছে। তাঁর দাবি, আম আদমি পার্টি (এএপি) ও ডিএমকে ছাড়া বাকি সব বিরোধী দল এই অবস্থানের সঙ্গে একমত।
ভারতজুড়ে মেডিকেল ভর্তি পরীক্ষা নীটের (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ ও আন্দোলন চলার মধ্যেই বিরোধী দলগুলোর এই সিদ্ধান্ত সামনে এল। আন্দোলনকারীরা পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা, দায়ীদের বিচারের আওতায় আনা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন।
অন্যদিকে সরকার জানিয়েছে, তারা এ বিষয়ে সংসদে আলোচনার জন্য প্রস্তুত। ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজ্জু বলেন, ‘সরকার নীট ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত।’
এদিকে বৃহস্পতিবার সংসদ প্রাঙ্গণে বিরোধী এমপিদের বিক্ষোভের পর বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন বিরোধী দলগুলোর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘কংগ্রেসসহ সমগ্র বিরোধী শিবির আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে। কারণ তারা জানে, সংসদের কক্ষে আলোচনায় অংশ নিলেই দেশের মানুষ ও যুবসমাজের সামনে তাদের দ্বিমুখী অবস্থান পুরোপুরি প্রকাশ হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সমগ্র বিরোধী শিবিরকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানাচ্ছি। আসুন, সংসদের কক্ষে নীটসহ শিক্ষার্থী ও যুবসমাজ-সংক্রান্ত প্রতিটি বিষয়ে খোলামেলা আলোচনা হোক। এনডিএ সরকার প্রতিটি বিষয়ে সংলাপে অংশ নিতে এবং প্রতিটি প্রশ্নের উত্তর দিতে সম্পূর্ণ প্রস্তুত।’
রাহুল গান্ধীকে লক্ষ্য করেও মন্তব্য করেন নীতিন নবীন। তিনি বলেন, ‘রাহুল গান্ধী ও বিরোধী শিবিরের রাজনৈতিক ইতিহাসই হলো আলোচনা এড়িয়ে চলার ইতিহাস। সে কারণেই তারা সংসদে বিতর্কের মুখোমুখি হওয়ার বদলে সেখান থেকে পালিয়ে যায়।’
নীট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) ভারতে মেডিকেল শিক্ষায় ভর্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ভর্তি পরীক্ষা। সাম্প্রতিক সময়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা পরিচালনায় অনিয়মের দাবিকে কেন্দ্র করে বিষয়টি জাতীয় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন রাজনৈতিক দল সরকারের জবাবদিহি দাবি করছে। বিরোধী দলগুলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করলেও সরকার অভিযোগের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছে। এই পরিস্থিতিতে নীট ইস্যু এখন সংসদের ভেতর ও বাইরে সরকার-বিরোধী রাজনৈতিক সংঘাতের অন্যতম প্রধান বিষয়ে পরিণত হয়েছে।

ভারতীয় ধনকুবের গৌতম আদানির আদানি গ্রুপ নতুন বিমান পরিবহন সংস্থা চালুর বিষয়টি বিবেচনা করছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বর্তমানে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার আধিপত্যে থাকা ভারতের বিমান পরিবহন বাজারে প্রতিযোগিতার চিত্র বদলে যেতে পারে। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
১১ মিনিট আগে
ককরোচ জনতা পার্টি (সিজেপি) সংশ্লিষ্ট চলমান ছাত্র আন্দোলনে পুনরায় অংশগ্রহণ ঠেকাতে মুম্বাইজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লক্ষ্যভিত্তিক সরাসরি যোগাযোগের কৌশল গ্রহণ করেছে। ডিজিটাল নজরদারি, শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে সতর্ক করা এবং বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপের মাধ্যমে আন্দোলনে অংশগ্রহণ নিরুৎসাহিত করার
১ ঘণ্টা আগে
ট্রাম্প প্রশাসন পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল-কায়েদা-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী জামা’আত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিনের (জেএনআইএম) বিরুদ্ধে সামরিক অভিযানের বিষয়টি বিবেচনা করছে। আলোচনার সঙ্গে পরিচিত বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
ভারতের রাজধানী দিল্লিসহ দেশটিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভ এবং সংসদে অচলাবস্থার মধ্যে প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক বা দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৩ ঘণ্টা আগে