
নোয়াখালীর হাতিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষকের পরিবারের ওপর হামলা, লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. এরশাদ। সেই সঙ্গে পরিবারের নিরাপত্তা নিশ্চিত, হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানান তিনি। এরশাদ উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে।
আজ বৃহস্পতিবার বিকেলে হাতিয়া উপজেলা সদরের মুক্তিযোদ্ধা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ১৩ জুলাই গভীর রাতে ২০ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘরের পুরুষ সদস্যদের কুপিয়ে আহত করে এবং নারীদের একটি কক্ষে আটকে রাখে। এরপর আহত পুরুষদের গলায় রশি বেঁধে প্রায় এক কিলোমিটার দূরে টেনে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের বস্তায় ঢুকিয়ে ফেলারও চেষ্টা করা হয়।
এরশাদের দাবি, হামলাকারীরা শারীরিক নির্যাতনের পাশাপাশি গভীর রাতে টমটম গাড়ি এনে ঘরের আসবাবপত্র ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
লিখিত বক্তব্যে অভিযোগকারী বলেন, চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গ্রাম পুলিশ মুমূর্ষু অবস্থায় তাঁদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় থানায় মামলা করার পর থেকে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে এরশাদ অভিযোগ করেন, তাঁদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্য আজহার উদ্দিন জোরপূর্বক দখল করে রেখেছেন। সম্প্রতি তাঁরা নিজ জমিতে ঘর নির্মাণ করে বসবাস শুরু করলে ক্ষিপ্ত হয়ে আজহার উদ্দিন ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে এ হামলা চালান।
এরশাদ আরও বলেন, ‘এর আগেও ২০২৩ সালে আমার ওপর হামলার ঘটনা ঘটেছিল। কিন্তু সেই ঘটনারও কোনো সুষ্ঠু বিচার হয়নি। ফলে তাঁরা বারবার হামলার সাহস পাচ্ছে।’
সংবাদ সম্মেলনে কৃষক এরশাদ ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার, বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এই বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য আজহার উদ্দিন জানান, তাঁর সঙ্গে তাঁর ভাইদের জমি নিয়ে বিরোধে আছে। তাঁদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনি জড়িত নন। এ ছাড়া এরশাদের পরিবারকে হত্যার হুমকি দেওয়ার বিষয়টিও সঠিক নয়। তাঁরা তাঁদের মতো করে চলাফেরা করছে। কেউ তাঁদের বাধা দিচ্ছে না।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে