ডেঙ্গু

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২৩৩৩ ভর্তি
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৪৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি নভেম্বরের প্রথম আট দিনেই ৪২ জন প্রাণ হারিয়েছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জনের ও সেপ্টেম্বর মাসে ১৪৮ জনের মৃত্যু হয়।

ডেঙ্গু মোকাবিলায় ডিএসসিসির ২৯ অধিক ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে বিশেষ অভিযান শুরু
ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২৯টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় আজিমপুর সরকারি কোয়ার্টার প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

থানচিতে ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান
বান্দরবানের থানচিতে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে রোওয়া ক্যং শিক্ষা প্রকল্পের অর্ধশতাধিক শিক্ষার্থী। শনিবার ভোরে থানচি বাসস্টেশন, সাঙ্গু সেতুসহ বিভিন্ন জনসমাগমস্থল থেকে বর্জ্য অপসারণ করা হয়।

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৮০।









