
যশোরের কেশবপুরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ছয়জন একই পরিবারের সদস্য। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাছবাজারসংলগ্ন হুমাইরা ভিলা নামের একটি ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভবনটির নিচতলায় একটি গুদামে সিগারেটের আগুন থেকে ঘটনার সূত্রপাত হয়।
দগ্ধ ব্যক্তিরা হলো ওই ভবনের বাসা ভাড়া নিয়ে থাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের সবুজ শেখ (৪২); দুই ছেলে রবিউল শেখ (১৯), রমজান শেখ (১৩); দুই মেয়ে তাসনিয়া (৬), তাসফিয়া (২) ও বোন ঝুমুর বেগম (৩৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরনাজিমউদ্দিন গ্রামের আব্বাস উদ্দীন (৩৯)।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে কেশবপুর পৌরসভার মাছবাজারসংলগ্ন ব্যবসায়ী মাহাবুর রহমানের হুমাইরা ভিলার তিনতলা ভবনের নিচতলায় কর্কশিট ও প্লাস্টিকের ক্যারেটের গুদামে শ্রমিকেরা কাজ করছিলেন। এ সময় সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
কর্কশিট ও প্লাস্টিকের ক্যারেটে আগুন লেগে মুহূর্তে ভবনে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা সাতজন আহত হয়। আহত ব্যক্তিদের হাত, মুখ, পিঠসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে রাতে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
কেশবপুর ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস স্টেশনের লিডার নাজিম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় দগ্ধ সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
নাজিম উদ্দীন বলেন, শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে না। শ্রমিকদের সিগারেটের আগুনে ঘটতে পারে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অচিন্ত কুমার পাল জানান, রাতে আগুনে দগ্ধ ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
১২ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
২ ঘণ্টা আগে