
যশোরের কেশবপুরে আবদুল খালেক মান (৯০) নামে এক বৃদ্ধের লাশ বাড়িতে রেখে জমি নিয়ে বিরোধে মারামারিতে জড়িয়ে পড়েন দুই ছেলে। এক পর্যায়ে তারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি সম্মানীর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁজিয়া ইউনিয়ন পর্যায়ের দুই নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রোববার রাতে এক সিদ্ধান্তে তাঁদের পদ থেকে অপসারণ করে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামী...

যশোরের কেশবপুরে বাবার ব্যাটারিচালিত ভ্যানের চার্জার থেকে বিদ্যুতায়িত হয়ে হাসিবুল রহমান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল ওই গ্রামের ভ্যানচালক সাজিম উদ্দীনের ছেলে।

গ্যাসবাহী ট্যাংকারটি ঢাকা থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিল। ভোরে আলতাপোল চারমাথা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্যাংকারটি সড়কের পাশে স্বাস্থ্যকর্মী হাবিবুর রহমানের বাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে বাড়ির বাথরুমের ভবন ভেঙে ট্যাংকারটি ভেতরে ঢুকে পড়ে। পরে পাশের আরেকটি বাড়ির একটি অংশেও আঘাত লাগে।