
যশোরের কেশবপুরে আট ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৬টার দিকে এবং গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে যশোর-চুকনগর সড়কে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—উপজেলার আলতাপোল গ্রামের স্বর্ণের কারিগর জয়দেব সরকার (৫০) এবং মধ্যকূল মাঝেরপাড়া এলাকার পথচারী বৃদ্ধ আবুল কাশেম (৭৫)। সড়ক দুর্ঘটনায় ওই দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টার দিকে পেঁয়াজবোঝাই একটি ট্রাক চুকনগর থেকে যশোরের উদ্দেশে যাওয়ার পথে উপজেলার মধ্যকূল এলাকায় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বৃদ্ধ আবুল কাশেমকে পেছন দিক থেকে ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ট্রাকটি সড়কের পাশে হেলে আটকে পড়ে।
অপরদিকে, মঙ্গলবার রাত ১০টার দিকে স্বর্ণের কারিগর জয়দেব সরকার কাজ শেষে কেশবপুর বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে যশোর-চুকনগর সড়কের উপজেলার আলতাপোল বুঝতলা নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে একটি পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তখন ওই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জয়দেব সরকারের বাইসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী খুলনার লবণচরা থানার আমতলা গ্রামের শাওন হোসেন (২৭) আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত স্বর্ণের কারিগর জয়দেব সরকার কেশবপুর শহরের প্রাইম জুয়ালার্সে কাজ করতেন।
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম বলেন, মাত্র আট ঘণ্টার ব্যবধানে মধ্যকুল ও আলতাপোল গ্রামে সড়ক দুর্ঘটনায় ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চানু বলেন, মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মধ্যকূল এলাকার ওই ট্রাক জব্দ করা হয়েছে।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চিকিৎসকসহ জনবল এবং প্রয়োজনীয় যন্ত্র ও সরঞ্জামসংকটে খুঁড়িয়ে চলছে। ৮৪ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন অর্ধেক।
১ ঘণ্টা আগে
পাবনার ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি একতলা ভবনের নিচের মাটি সরে যাওয়ায় যেকোন মূহূর্তে পুকুরে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। কয়েক বছর ধরে ভবনটির নিচের মাটি সরে যেতে থাকলেও এখন পর্যন্ত সংস্কার, অপসারণ কিংবা বিকল্প শ্রেণিকক্ষের ব্যবস্থা করা হয়নি। ঝুঁকিপূর্ণ ওই ভবনেই বিদ্যালয়ের
১ ঘণ্টা আগে
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অপারেশনের জন্য রাখা টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে পালানোর সময় এক নারীকে হাতেনাতে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হলে আদালত ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন...
৩ ঘণ্টা আগে
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে