Ajker Patrika

যশোরে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

­যশোর প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১৪: ৫৪
যশোরে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু
প্রতীকী ছবি

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামে বজ্রপাতে আব্দুল হাকিম সর্দার (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে প্রবল বর্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া হাকিম সর্দার বসুন্দিয়া ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

যশোরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত বলেন, সকাল ৮টার দিকে তিনি গাইদগাছি গ্রামের একটি ঘেরে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭৭৭ কোটি টাকার কাজে ৯ শতাংশ ঘুষ চান ভিসি

ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির ‘গোপন বার্তা’

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত