
যশোরের মনিরামপুর উপজেলার হরিণা খালের বাঁধ ভেঙে হাজার বিঘা বোরো ধানখেত প্লাবিত হয়েছে। একই সঙ্গে ঘেরে পানি ঢুকে অন্তত ১ কোটি টাকার মাছ ভেসে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ শনিবার ভোর ৪টার দিকে হঠাৎ হরিণা খালের ২০-২৫ হাত পাড় ভেঙে খেতে পানি ঢুকতে শুরু করে। এলাকাবাসী মাইকিং করে নিজেদের উদ্যোগে দিনভর চেষ্টা করেও পানি আটকাতে ব্যর্থ হন। এতে বিলের প্রায় ১ হাজার ২০০ বিঘা জমির বোরো আবাদ পানির নিচে তলিয়ে যায়।
দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দীপক কুমার বলেন, হরিণা খালে বিশাল আয়তনের দুটি মাছের ঘের রয়েছে। ঘের দুটির মধ্যে হরিণা খালের অবস্থান। ঘেরমালিকের সঙ্গে কৃষকদের চুক্তি অনুযায়ী বোরো মৌসুমে সেখানে ধান চাষের জন্য পানি সেচে খালে ফেলা হয়। খালটি কেশবপুর উপজেলার গাইয়েখালি গেট হয়ে নদীর সঙ্গে মিশেছে।
এবার একটি ঘেরের পানি সেচে জমির মালিকেরা সেখানে বোরো আবাদ করেন। আর ভেতরে ছোট আরেকটি ঘের কেটে সেখানে মাছ রাখেন ঘেরমালিক বিমল। কিন্তু সেচে ফেলা পানি গাইয়েখালি গেট দিয়ে না সরায় হরিণা খালটি টইটম্বুর হয়ে যায়।
এলাকাবাসী জানান, শনিবার ভোরে হঠাৎ হরিণা খালের পাড় ভেঙে বিমলের ঘেরের মধ্যে ১ হাজার ২০০ বিঘা বোরো আবাদে পানি ঢুকে পড়ে। সকালে এলাকায় মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী বাঁশের খুঁটি দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পানির স্রোত বেশি হওয়ায় দিনভর চেষ্টা করেও বাঁধ দেওয়া যায়নি।
ইউপি সদস্য দীপক বলেন, ‘বোরো আবাদ এখন কোমরপানিতে তলিয়ে রয়েছে। এলাকার সবাই চিন্তিত। বিমলের মাছ যে ছোট ঘেরে রাখা ছিল, সেটাও ডুবে গেছে। এতে অন্তত কোটি টাকার মাছ ভেসে গেছে। আগামীকাল রোববার সকালে আমরা আবার চেষ্টা করব। যদি বাঁধ দিয়ে পানি ঠেকানো যায়, তাহলে হয়তো সপ্তাহখানেক সেচে পানি সরালে ধান কিছুটা রক্ষা করা যাবে।’
দূর্বাডাঙ্গা ইউপি চেয়ারম্যান গাজী মাজহারুল পলাতক থাকায় পরিষদে প্রশাসকের দায়িত্বে রয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান। তিনি বলেন, ‘বাঁধ ভেঙে বোরো আবাদ তলিয়ে যাওয়ার খবর জানতে পারিনি।’
এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, ‘বাঁধ ভেঙে বোরো আবাদ তলিয়ে যাওয়ার বিষয়টি সকালে শুনেছিলাম। বিস্তারিত জানতে পারিনি।’

বৈরী আবহাওয়া ও ঝড়বৃষ্টির কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল ৪৫ মিনিট বন্ধ ছিল। পরে আবহাওয়া অনুকূল হলে এই নৌরুটে নৌ চলাচল আবার শুরু হয়।
২০ মিনিট আগে
বরগুনায় একটি পিকআপ ভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি সেতুতে সঙ্গে ধাক্কা দিয়েছে। এতে পিকআপ ভ্যানটির চালকের সহাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রিজ এলাকায় আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
২২ মিনিট আগে
ভোলার চরফ্যাশনে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সজিব (২৫) নামের এক জেলে মারা গেছেন। উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের আলম মৎস্যঘাট-সংলগ্ন মেঘনা নদীতে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনের পাশে চৌবাড়িয়া গ্রামে রেলওয়ের খেলার মাঠের পাশে বাংলাদেশ জুট করপোরেশনের পাট ক্রয় কেন্দ্র। এটি এখন বন্ধ। তবে এর সাড়ে তিন একর জায়গা পুরোটা প্রায় বেহাত হয়েছে। লিজের নামে সেখানে গড়ে তোলা হয়েছে বাড়ি। এ ছাড়া পাট ক্রয় কেন্দ্রের জায়গা দখল করে বাণিজ্যিক ভবন
৩৫ মিনিট আগে