
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে (১৩ নভেম্বর) কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে যশোরের বেনাপোল বন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বন্দরের গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশে বাড়ানো হয়েছে নজরদারি। বন্দর ব্যবহারকারীদের পরিচয়পত্র ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশির পর অনুমতি মিলছে বন্দরে ঢোকার।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল বন্দরের পরিচালক শামিম হোসেন জানান, এখন পর্যন্ত নাশকতার কোনো তথ্য গোয়েন্দা সংস্থার কাছে নেই। তবে বন্দরে নিরাপত্তাব্যবস্থা স্বাভাবিক সময়ের চেয়ে জোরদার রাখা হয়েছে, যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে।
শামিম হোসেন আরও জানান, বন্দরের নিরাপত্তায় ১৬৩ জন আনসার, বেসরকারি নিরাপত্তা সংস্থার ১২৯ জন ও আর্মড ব্যাটালিয়ন পুলিশের ৪০ জন সদস্য নিয়োজিত রয়েছেন। এ ছাড়া বন্দরে ৩৭৫টি সিসি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে। বন্দর ফায়ার সার্ভিস টিমকে নাশকতামূলক ঘটনা রোধে সব সময় সজাগ রাখা হয়েছে।
জানা গেছে, জাতীয় নির্বাচনের আগে আবারও দেশে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা দেখা দিয়েছে। গত কয়েক দিনে রাজধানীতে ১০টি বাসে আগুন ও ২০টি ককটেল বিস্ফোরণ হয়েছে। একজন বাসচালক নাশকতায় প্রাণ হারিয়েছেন। এতে নাশকতামূলক ঘটনা এড়াতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়।
আজ বুধবার (১২ নভেম্বর) আবারও চট্টগ্রাম বন্দর এলাকায় যেকোনো মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা আয়োজনের নিষেধাজ্ঞা বাড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
এ ছাড়া বিমানবন্দরগুলোতে সতর্কতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব আশঙ্কা থেকে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
বেনাপোল বন্দরের ৩৪টি পণ্যাগার ও কার্গো ভেহিকেল টার্মিনালে সব সময় প্রায় ২ লাখ টন পণ্য সংরক্ষিত থাকে। যার বাজারমূল্য কয়েক হাজার কোটি টাকা। এসব পণ্যের নিরাপত্তায় নিরাপত্তাকর্মী ও গোয়েন্দা সংস্থাকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
জানতে চাইলে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, ‘নির্বাচনের আগে আবারও দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। এতে আমরা অনেকটা আতঙ্কিত। বন্দরে নিরাপত্তা বাড়ানো দরকার, যাতে দুর্বৃত্তরা নাশকতা ঘটাতে না পারে।’

আগামী ১ বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
৪ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে সরকারি অর্পিত (ভিপি) জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মাসুদ রানা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত ব্যক্তির ছোট ভাই রিফাত হোসেন। মামলার ১৫ নম্বর আসামি করা হয়েছে স্থানীয় এক সাংবাদিককে। তবে ওই সাংবাদিকের দাবি, সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থ
৫ মিনিট আগে
জাভেদ আহমেদের স্ত্রী শাহানা জাবিন খানের ভাষ্যমতে গত পরশু দিন বিকেলে ধানমন্ডি যাওয়ার কথা বলে বসুন্ধরার বাসা থেকে বের হয়। এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের পক্ষ থেকে ভাটারা থানায় সাধারণ ডায়েরি করা হয়।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
৩১ মিনিট আগে