
যশোরের কেশবপুরে নির্মাণাধীন ভবনের জানালার কাচ লাগাতে গিয়ে হাইভোল্টেজ বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে তুহিন হোসেন (৩০) নামের এক থাইমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
তুহিন মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর গ্রামের আজিজ সরদারের ছেলে। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড-সংলগ্ন আনিসুর রহমানের নির্মাণাধীন পাঁচতলা ভবনের চতুর্থ তলায় শনিবার দুপুরে জানালায় থাইগ্লাস (কাচ) লাগানোর কাজ করছিলেন তুহিন হোসেনসহ অন্য মিস্ত্রিরা। কাজ করার সময় ভবনের পাশের ৩৩ হাজার ভোল্টের কভার দেওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তুহিন মারা যান। এ সময় মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে থাইমিস্ত্রি আবু সাঈদ (৩৩) আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে বিদ্যুতের তারের ওপর থেকে মৃত অবস্থায় তুহিন হোসেনের লাশ উদ্ধার করেন। এ ছাড়া স্থানীয়রা আহত আবু সাঈদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কেশবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার ইউসুফ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারের ওপর থেকে তুহিন হোসেনের লাশ উদ্ধার করা হয়।

গতকাল রাতে উপজেলার চাঁদপাড়া বাজারে নিজের সেলুন বন্ধ করে বাইসাইকেলে বাড়িতে যাচ্ছিলেন কেষ্ট দাস। চৌগাছা-মহেশপুর সড়কের জিসিবি কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৯১৬) তাঁকে সজোরে ধাক্কা দেয়।
৮ মিনিট আগে
উপজেলার বর্ণি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাসির সড়কে একটি কালভার্ট ছিল। এতে পানি সরাসরি নদীতে প্রবাহিত হতো। প্রায় তিন বছর আগে পার্শ্ববর্তী গ্রামের বাবুল শেখ নামের এক ব্যক্তি সরকারি জায়গা দখল করে কালভার্টের মুখে মাটি ও বালু ভরাট করে।
১০ মিনিট আগে
রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে আগামী ছয় মাসের মধ্যে শহরের ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে আধা-স্বয়ংক্রিয় (সেমি-অটোমেটিক) সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২৪ মিনিট আগে
মানিকদীর এলাকাকে মাদকমুক্ত করা এবং সার্বিক উন্নয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গতকাল বিকেলে একটি মাদকবিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এ সময় পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সভায় হামলা চালায়।
৪৩ মিনিট আগে