
গোপালগঞ্জের মুকসুদপুরে পচনশীল কীটনাশক স্প্রে করে এক কৃষকের ৭০০ কলাগাছ নষ্ট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক।
আজ বৃহস্পতিবার সকালে মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের কৃষক হুমায়ূন মোল্লার কলাবাগানে এ ঘটনা ঘটে। এতে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
কৃষক হুমায়ূন মোল্লা জানান, গত চার দিন আগে কলাবাগানে এসে দেখি মেহেদি ও রবি নামের গ্রামের দুই ব্যক্তি বাগান থেকে বের হচ্ছেন। এ সময় তাঁদের সঙ্গে আমার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা আমার ক্ষতি করার হুমকি দেন। আজ সকালে বাগানে এসে দেখি আমার ৭০০ কলাগাছে পচনশীল কীটনাশক স্প্রে করা হয়েছে। এতে দ্রুতই কলাগাছগুলো পচতে শুরু করেছে। এ ঘটনায় আমার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান জানান, কলাবাগানটি পরিদর্শন করেছি। গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিমের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী কৃষককে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, কলাবাগানটি পরিদর্শন করে দেখেছি, ৭ শতাধিক কলাগাছে পচনশীল কীটনাশক স্প্রে করা হয়েছে। সব গাছ মরতে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত কৃষক হুমায়ূনকে সরকারিভাবে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।

গতকাল বেলা ১টার দিকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজ বাড়ির সামনে থেকে শিশুটিকে ডেকে নেয় ওই কিশোর। পরে স্থানীয় একটি ভবনের পেছনের ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি কিছু সময় পর বাড়িতে গেলে গোসলের সময় তার মা বিষয়টি বুঝতে পারেন। পরে সে বিষয়টি তার পরিবারকে জানায়।
১৫ মিনিট আগে
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেছেন, ‘মানুষের মধ্যে অসহিষ্ণুতা সৃষ্টি হয়েছে। এই অবস্থার পরিবর্তন করতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে। রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না। অসহিষ্ণুতা এক দিনে হয়নি। আগে এমন ছিল না। যারা করছে, তাদের একটা উদ্দেশ্য আছে।
২৭ মিনিট আগে
চাঁদপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া চানাচুর ও আচার উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করার দায়ে ‘আল মদিনা ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মালিক মো. শুক্কুরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৪৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া গ্রামে একটি বাড়িতে মজুত করে রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যার দিকে একের পর এক বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বাড়িটির দেয়াল, টিনের চালাসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
১ ঘণ্টা আগে