
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন দিঘিপাড় এলাকায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অসংখ্য যাত্রী ও চালক চরম দুর্ভোগে পড়েন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শিন ইউয়েন গার্মেন্টস কোং লিমিটেডের (যা বুলবুল নিটিং নামেও পরিচিত) দেড় শতাধিক শ্রমিক মহাসড়কে নেমে আসেন। তাদের অভিযোগ, আগস্ট মাসের বেতন, নাইট বিল, টিফিন বিল, ইনসেনটিভ বোনাস এবং হাজিরা বোনাস বুধবার (১০ সেপ্টেম্বর) দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। শ্রমিকেরা জানান, মালিকের মোবাইল ফোন বন্ধ থাকায় ম্যানেজমেন্ট কোনো আশ্বাসও দিতে পারছিল না।
খবর পেয়ে শিল্প পুলিশ ও জিএপির বাসন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করার আশ্বাস দিলে তাঁরা প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে শ্রমিকেরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি দ্রুত তাঁদের বকেয়া বেতন পরিশোধ করা না হয়, তাহলে আবারও আন্দোলনে নামবেন।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ফারুকুল আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়েছেন এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ ও থানার পুলিশ কারখানার সামনে ও আশপাশ এলাকায় অবস্থান করছে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মালিকের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও জ্ঞান ফেরেনি। তাদের পরিচয় শনাক্তে সিআইডিকে জানানো হয়েছে।
৭ মিনিট আগে
চাঁদপুর সদর উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র, দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থসহায়তা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে দুই শতাধিক মানুষকে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
৭ মিনিট আগে
চট্টগ্রামের ফয়’স লেক এলাকায় একটি আবাসিক হোটেল থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্যকলহের জেরে তাঁরা আত্মহত্যা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
১০ মিনিট আগে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। আজ সোমবার সকালে উপজেলার পৌর এলাকায় ও দুপুরে বামনডাঙা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
১৬ মিনিট আগে