গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলা তুলে না নেওয়ায় দুই ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন আহত এক ভাই।
এর আগে গত বুধবার সন্ধ্যায় টঙ্গীর পাগাড় সালামের আটারকল এলাকায় দুই ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন টঙ্গীর পাগাড়র এলাকার সোহান মিয়া ও তাঁর ভাই সোহেল। সোহেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ সূত্রে জানা গেছে, টঙ্গীর পাগাড় এলাকায় রিকশা গ্যারেজের ব্যবসা শুরু করেছেন সোহান মিয়া। ওই এলাকার নূরুল ইসলাম, হাসান, কামালসহ কয়েকজন তাঁর গ্যারেজে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে তিনি থানায় মামলা দায়ের করেন। পুলিশ জুনায়েদ, রাকিব ও জীবন নামে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। মামলাটি তুলে নিতে সোহানকে চাপ দেন অভিযুক্ত কামাল। তাতে রাজি না হওয়ায় গত বুধবার সন্ধ্যায় অভিযুক্তরা ছুরি ও চাপাতি দিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নিয়ে যায়। সোহেলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
ভুক্তভোগী সোহান মিয়া বলেন, ‘মামলা তুলে না নেওয়ায় আমাদের দুই ভাইকে কুপিয়ে আহত করেছে। আজ শনিবার হাসপাতাল থেকে ফিরেছি। পরিবার নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র বাস করছি।’
এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। আরও একটি মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।’

ময়মনসিংহের গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা স্বাধীন (১৮) খুন হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের উত্তর লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর লামকাইন গ্রামের আব্দুস সোবানের ছেলে চাচা সুজনের (৩২) সঙ্গে ভাতিজা...
৩৩ মিনিট আগে
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকতার মিয়া দুর
১ ঘণ্টা আগে
শ্রীপুরে বাগান থেকে নবজাতকের মাথার খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার নয়াপাড়া গ্রামের বলদীঘাট এলাকার একটি আকাশমণিবাগানের ভেতর থেকে এই খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে নির্বাচনের আগে ও পরে বিএনপির কর্মী-সমর্থকদের ওপর হামলা, বাড়িঘরে লুটপাট ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলনে করেছেন প্রার্থী মাহবুবের রহমান শামীম।
১ ঘণ্টা আগে