
চিনি ছিনতাইয়ের অভিযোগে গাজীপুরের টঙ্গীতে র্যাব সদস্যসহ ২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, র্যাব সদস্য পরিচয় দিয়ে প্রায় ২০ হাজার কেজি চিনি বোঝাই একটি ট্রাক গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালীগঞ্জের মুনসেবপুর বাইপাস এলাকা থেকে ছিনিয়ে নেওয়া হয়।
পরে রাতেই ছিনতাই হওয়া চিনি বোঝাই ট্রাকসহ একজন র্যাব সদস্য ও তাঁর এক সহযোগীকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। পরে তাদেরকে টঙ্গী পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করে ট্রাফিক বিভাগ।
পুলিশের কাছে আটক হওয়া র্যাব সদস্যের নাম স্বপন মিয়া (২৯)। গ্রামের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ থানার আলীর পাড়া গ্রামে। তিনি র্যাব–১ এ কর্মরত।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া অপর সহযোগী একই থানার বালিচর জিগাতলা গ্রামের দারাজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন জীবন (২৮)।
তবে এ ঘটনার টঙ্গী পূর্ব থানা-পুলিশের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
জানা গেছে, সুনামগঞ্জ জেলা থেকে প্রায় ২০ হাজার কেজি চিনি বোঝাই একটি ট্রাক নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকায় আসে। পরে সেখান থেকে অপর একটি ট্রাকে চিনি বোঝাই করে গাজীপুরের কালীগঞ্জ এলাকায় পৌঁছালে র্যাব ও পুলিশের সদস্য পরিচয়ে ৪-৫ জন ব্যক্তি চালককে ট্রাক থামাতে নির্দেশ দেন।
এ সময় ট্রাকে থাকা চালককে ট্রাক থেকে নামিয়ে একটি মোটরসাইকেল যোগে টঙ্গীর দিকে নিয়ে আসেন কয়েকজন। পরে গ্রেপ্তারকৃত র্যাব সদস্য স্বপন ও তাঁর সহযোগী আনোয়ার চিনি বোঝাই ট্রাক চালিয়ে টঙ্গীর দিকে রওনা হন।
রাত সাড়ে ৮টার দিকে ট্রাক নিয়ে টঙ্গীর স্টেশন রোড পৌঁছালে ওই এলাকার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আউয়াল ট্রাকে থাকা মালামাল ও ট্রাকের কাগজপত্র দেখতে চান।
এ সময় তাদের সন্দেহ হলে ট্রাকসহ তাদের আটক করেন। পরে রাতেই থানা-পুলিশে হস্তান্তর করা হয়।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) বলেন, ট্রাফিক পুলিশের সার্জেন্ট আব্দুল আওয়াল আমাদের বিষয়টি জানালে, আমরা র্যাব সদস্য স্বপন ও তার সহযোগী আনোয়ারকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছি।
র্যাব-১ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা থানা এসেছেন। এ ঘটনায় শুক্রবার বিকেলে ট্রাক চালক নূরুল ইসলাম থানায় মামলা দায়ের করেন। চিনি বোঝাইকৃত ট্রাকটি থানায় জব্দ রয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমানের মোবাইলে একাধিকবার কল করলেও সাড়া পাওয়া যায়নি।

চট্টগ্রামে বিভিন্ন সময় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ালীগ ও এর অঙ্গসংগঠনের ৬৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) রাত ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার মো. আমিনুর রশীদ।
৩ মিনিট আগে
জানা যায়, নগরীতে মশা নিধন কার্যক্রম পরিদর্শনে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডা রাজ্যে একটি কারখানা ও একটি ল্যাব পরিদর্শন করতে চেয়েছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতিনিধিদল। এই দলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন ছাড়াও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন...
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার ফটকে দুই নারীর কাছ থেকে ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ির রেণু জব্দ করেছে কেরানীগঞ্জ উপজেলা মৎস্য অফিস। আজ মঙ্গলবার (২ জুন) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩১টি ড্রামে রাখা ৩ লাখ ১০ হাজার পিস অবৈধ রেণু জব্দ করা হয়। জব্দ করা রেণুর আনুমানিক বাজারমূল্
১ ঘণ্টা আগে