বকশীগঞ্জ

ডিজেল-পেট্রল কম দেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা
জামালপুরের বকশীগঞ্জে পরিমাপে ডিজেল ও পেট্রল কম দেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা বাজার ও রামরামপুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নতুন ফসল ঘরে তোলার আনন্দে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা
নতুন ফসল ঘরে তোলার আনন্দে শস্য দেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামালপুরের বকশীগঞ্জে উদ্যাপিত হয়েছে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা মহোৎসব। নতুন ফসল খাওয়ার অনুমতি প্রার্থনা এবং পরিবার, সমাজ ও দেশের মঙ্গল কামনায় ধর্মীয় আচার, প্রার্থনা, নাচ-গান ও নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি

বাঁশঝাড়ের গর্তে মিলল হাজার বোতল ভারতীয় মদ
জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী একটি এলাকা থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

জামালপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আপন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় শাকিব মিয়া (১৮) নামের আরেক তরুণ গুরুতর আহত হয়েছেন। উপজেলার দত্তেরচর এলাকায় জামালপুর-রাজিবপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।












