Ajker Patrika

গাজীপুরে যান চলাচল স্বাভাবিক: পুলিশ সুপার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে যান চলাচল স্বাভাবিক: পুলিশ সুপার
আজ বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় সাংবাদিকদের সামনে কথা বলেন এসপি মোহাম্মদ জসীম উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে টানা প্রায় এক সপ্তাহের শ্রমিক বিক্ষোভের পর পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। সড়ক-মহাসড়কে ফিরেছে যান চলাচলের স্বাভাবিক গতি, শিল্পাঞ্চলেও বিরাজ করছে শান্ত পরিবেশ। শ্রমিক আন্দোলনের পরিস্থিতি ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে এমনটাই জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন।

বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

পুলিশ সুপার বলেন, গত কয়েক দিন ধরে চলা শ্রমিক আন্দোলনের বিষয়ে শ্রমিকেরা ধীরে ধীরে বুঝতে পারছেন, তাঁদের দাবি-দাওয়া পূরণে সরকার কাজ করছে। এ কারণে আন্দোলনের প্রতি তাঁদের আগ্রহ কমছে এবং তাঁরা আন্দোলনে আসতে চাইছেন না। তিনি আরও বলেন, বর্তমানে গাজীপুরের সড়ক-মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক। যানবাহন চলাচল করছে, কোথাও কোনো অস্বাভাবিক পরিস্থিতি নেই।

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে জানিয়ে পুলিশ সুপার বলেন, জেলা পুলিশ, শিল্প পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার সদস্যরা সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।

এদিকে গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ২৫ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁদের কার্যক্রম তদারকিতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত