ট্রাক

সন্তান জন্মের তৃতীয় দিনে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ হারান মা, আইসিইউতে নবজাতক
সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার ৩ দিনের মাথায় হালিমা বেগম (৩০) নামে এক নারী সড়কে প্রাণ হারিয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংর্ঘষে প্রাণ হারান এই নারী।

ফটিকছড়িতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব উদ্দিন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বন্ধু রাকিব গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার উপজেলার হেঁয়াকো ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ডে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের চাপায় নুরুল হুদা ভূঁইয়া (৪৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইদিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত
বগুড়ায় বালুবোঝাই ট্রাকের চাপায় দয়াল চন্দ্র (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাঁর দুই সহকর্মী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ঘোড়াধাপ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।











