গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে গণভোট কাস্ট হয়েছে ১২ লাখ ৭ হাজার ৩৬৯। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮ লাখ ৭৯ হাজার ৩২৭টি এবং ‘না’ ভোট ৩ লাখ ২৮ হাজার ৪২টি।
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জে ১২৪ ভোটকেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৯৬টি এবং ‘না’ ভোট পড়েছে ৫৯ হাজার ৬০৩টি।
গাইবান্ধা-২ সদর আসনে ১১৯ কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৬৪ হাজার ৩০৫ এবং ‘না’ ভোট পড়েছে ৫৯ হাজার ৪৪৯টি।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ১৪৭ ভোটকেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ১১ হাজার ৫৪ এবং ‘না’ ভোট পড়েছে ৮১ হাজার ৩০৯টি।
গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের ১৪৩ কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৮৪ হাজার ১১৬টি এবং ‘না’ ভোট পড়েছে ৮০ হাজার ২৯৮টি। গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ১৪৭ কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৫১ হাজার ১৫৬টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৭ হজার ৩৮৩টি।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
৩৫ মিনিট আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
৪০ মিনিট আগে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
৪১ মিনিট আগে
দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
১ ঘণ্টা আগে