
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার রাতে স্থানীয় সূত্রে পাওয়া প্রাথমিক ফলাফলে এই তথ্য জানা গেছে। তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি।
ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া) আসনে মোট ১২১টি ভোটকেন্দ্রের মধ্যে ৬০টির ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু পেয়েছেন ৬৫ হাজার ৭১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম কামাল উদ্দিন পেয়েছেন ৩৯ হাজার ৮৪৯ ভোট।
ফেনী-২ (ফেনী সদর) আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৬২টির ফলাফলে বিএনপির প্রার্থী অধ্যাপক জয়নাল আবদিন ভিপি পেয়েছেন ৫৮ হাজার ১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু পেয়েছেন ৩১ হাজার ৯৮৩ ভোট।
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ১৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টির ফলাফলে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু (ধানের শীষ) পেয়েছেন ৫৪ হাজার ২৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিক পেয়েছেন ৩৮ হাজার ৩২৬ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফেনীর তিনটি আসনে মোট ভোটার ১৩ লাখ ৩০ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ৬ লাখ ৮৭ হাজার ৮৬৭ জন, নারী ৬ লাখ ৪৩ হাজার ৪৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। জেলায় ৪২৮টি ভোটকেন্দ্র ও ২ হাজার ৪৩৯টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ফেনী-১ আসনে সাতজন, ফেনী-২ আসনে ১১ জন এবং ফেনী-৩ আসনে আটজন প্রার্থী রয়েছেন।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে সাইফুল ইসলাম (২৮) নামে এক কাঠুরের দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়। সোমবার সকাল ৯টার দিকে দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি ৫২ পিলার এলাকার শূন্যরেখায় এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
১০ মিনিট আগে
বগুড়ার ধুনটে ধর্ষণ মামলার আলামত নষ্টের উদ্দেশ্যে ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। ৯ দিন পর বগুড়া শহরের একটি বাসা থেকে কিশোরীকে উদ্ধার ও আসামি শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
২৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়াল (১৮) নিহতের ঘটনায় ক্রেনচালক শামীম বিশ্বাসকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে ইপিজেড থানার ফ্রি পোর্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের
৩২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ইউছুফ রাজু (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাঁর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’
৩৪ মিনিট আগে