Ajker Patrika

রাজশাহী বিভাগের ২৮ আসনে এগিয়ে বিএনপি, জামায়াত ১১টিতে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিভাগের ২৮ আসনে এগিয়ে বিএনপি, জামায়াত ১১টিতে

রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনের মধ্যে ২৮ টিতে এগিয়ে আছেন বিএনপির প্রার্থীরা। আর ১১টি আসনে এগিয়ে আছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত হাতে পাওয়া বিভিন্ন কেন্দ্রের স্থানীয় ফলাফল বিশ্লেষণে এমন চিত্রই দেখা গেছে।

রাজশাহী

রাজশাহী-১ আসনে এগিয়ে আছেন জামায়াতের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। রাজশাহী-২ আসনে এগিয়ে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। রাজশাহী-৩ আসনে এগিয়ে আছেন বিএনপির শফিকুল হক মিলন। রাজশাহী-৪ আসনে কিছুটা এগিয়ে আছেন জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারী সরদার। রাজশাহী-৫ আসনে এগিয়ে বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম। একইভাবে রাজশাহী-৬ আসনেও এগিয়ে বিএনপির আবু সাঈদ চাঁদ।

নাটোর:

নাটোরের চারটি আসনেই বিএনপির প্রার্থীরা ভালো করছেন। এর মধ্যে নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমীন পুতুল বেশি ভোট পাচ্ছেন। এছাড়া নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনে আনোয়ারুল ইসলাম এবং নাটোর-৪ আসনে বিএনপির আব্দুল আজিজ এগিয়ে রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের সবগুলো আসনেই এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে কেরামত আলী জয়ী হতে যাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের মু. মিজানুর রহমান এগিয়ে আছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পিছিয়ে পড়েছেন বিএনপির হেভিওয়েট নেতা হারুনুর রশীদ। এখানে নির্বাচিত হতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরের নেতা নুরুল ইসলাম বুলবুল।

জয়পুরহাট:

জয়পুরহাটের দুটি আসনের একটি বিএনপি এবং একটি জামায়াত পেতে যাচ্ছে। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে নির্বাচিত হতে যাচ্ছেন জামায়াতের প্রার্থী ফজলুর রহমান সাঈদ। আর জয়পুরহাট-২ আসনে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী আব্দুল বারী।

নওগাঁ

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই এগিয়ে বিএনপির প্রার্থীরা। এর মধ্যে নওগাঁ-১ আসনে বিএনপির মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনে বিএনপির ফজলে হুদা, নওগাঁ-৪ আসনে ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু ও নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল করিম এগিয়ে। শুধু নওগাঁ-২ আসনে জামায়াতের প্রার্থী এনামুল হক এগিয়ে আছেন।

সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। এর মধ্যে সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ, সিরাজগঞ্জ-৩ আসনে আয়নুল হক, সিরাজগঞ্জ-৫ আসনে আমিরুল ইসলাম খান ও সিরাজগঞ্জ-৬ আসনে এমএ মুহিত এগিয়ে আছেন। শুধু সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম খান এগিয়ে আছেন।

পাবনা:

পাবনায় বিএনপি দুটি ও জামায়াত তিনটি আসনে এগিয়ে আছে। এর মধ্যে পাবনা-১ আসনে জামায়াতের মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা-২ আসনে বিএনপির এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৩ আসনে জামায়াতের মুহাম্মদ আলী আছগার, পাবনা-৪ আসনে জামায়াতের আবু তালেব মন্ডল এবং পাবনা-৫ আসনে বিএনপির শামসুর রহমান শিমুল বিশ্বাস এগিয়ে আছেন।

বগুড়া:

বগুড়ার সবগুলো আসনেই বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তবে দুটি আসনে বিএনপি-জামায়াতের ব্যবধান কম। বগুড়া-৬ আসনে বিপুল ভোটে এগিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত বগুড়া-৭ আসনেও বিএনপির প্রার্থী মোরশেদ মিলটন এগিয়ে।

অন্য আসনগুলোর মধ্যে বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ আসনে মীর শাহে আলম, বগুড়া-৩ আসনে আব্দুল মহিত তালুকদার, বগুড়া-৪ আসনে মোশারফ হোসেন ও বগুড়া-৫ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ এগিয়ে আছেন। তবে বগুড়া-৩ ও বগুড়া-৪ আসনে জামায়াতের প্রার্থীদের সঙ্গে বিএনপির প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত