ফেনী
দক্ষিণ-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা ফেনী বাণিজ্য, শিক্ষা ও প্রবাসী অধ্যুষিত অঞ্চলের জন্য পরিচিত। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় এ জেলার অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থা বেশ সমৃদ্ধ। এই ট্যাগ পেজে ছাগলনাইয়া, ফেনী সদর, সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম ও দাগনভূঞা উপজেলার রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, দুর্ঘটনা ও জেলার গুরুত্বপূর্ণ সব খবর পাওয়া যাবে।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা ছাত্রদল নেতার
নিঃস্বার্থভাবে একটি দল ও শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে রাজনীতির মাঠে নিজের সর্বোচ্চ সময় ও শ্রম দিয়েছি। কখনো কোনো পদ-পদবি বা স্বার্থের পেছনে ছুটিনি। তবুও আজ কিছু অপ্রত্যাশিত বাস্তবতা ও গভীর অভিমান থেকে সক্রিয় রাজনীতিকে বিদায় জানাচ্ছি...

পর্তুগাল যাওয়ার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত ৫ যুবক, এবার দালাল চক্রের বিরুদ্ধে মামলা
তদন্তে দেখা গেছে, ওই দালাল বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের মাধ্যমে তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা লেনদেন করেছেন। ওই হিসাবের সূত্র ধরে বাংলাদেশে চক্রটির সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-হামলায় আহত ১১, ৫ মোটরসাইকেলে আগুন
ফেনীর দাগনভূঞায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে পৌরসভার আলাইয়ারপুর গ্রামে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির পাশের সূর্যের হাসি ক্লিনিক সড়কে এ ঘটনা ঘটে।

ভারত থেকে অনুপ্রবেশ সন্দেহে ৫ জনকে আটক করল ছাত্রদল, পরে যা জানা গেল
পর্তুগালের ভিসা সংগ্রহের আশায় ভারতে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন পাঁচ বাংলাদেশি। তাঁদের অভিযোগ, ভারতে যাওয়ার পর একটি চক্র তাঁদের জিম্মি করে পাসপোর্ট আটকে রাখে এবং ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে তাঁদের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফিরে গতকাল বৃহস্পতিবার ফেনীর











