
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘ফেনীর বন্যার জন্য যে টাকা তোলা হয়েছিল, তা একটি বিশ্বস্ত ফার্মের মাধ্যমে অডিট করে রিপোর্টসহ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ফান্ডে জমা দেওয়া হয়েছে। এই টাকা কোথায় ব্যবহার করা হয়েছে, কতটুকু হয়েছে, তা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে জানতে চাইবেন, আমাদের কাছে নয়।’
গতকাল সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি থেকে পদযাত্রা শেষে ঢাকায় ফেরার পথে ফেনীতে ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের জন্য দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সার্জিস এ কথা বলেন। এ সময় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ‘২০২৪ সালে ত্রাণ সহায়তার জন্য উত্তোলিত অর্থ আমরা অডিট করে ত্রাণ মন্ত্রণালয়ের ফান্ডে জমা দিয়েছি। কারণ, আমাদের সেই অর্থ ব্যবস্থাপনার প্রয়োজনীয় লজিস্টিক বা জনবল ছিল না। আবার আমাদের তখন জেলা পর্যায়ে কাজ করার অভিজ্ঞতাও ছিল না। যাতে টাকার অপব্যবহার না হয়, সে জন্যই রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিয়েছি।’
সার্জিস বলেন, ‘এটা আওয়ামী লীগের ত্রাণ মন্ত্রণালয় নয়, অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের অধীন ড. ইউনূসের ত্রাণ মন্ত্রণালয়। আমরা যদি অন্তর্বর্তী সরকারের একটি মন্ত্রণালয়ের ওপর আস্থা না রাখি, তাহলে কার ওপর রাখব?’
সারজিস আরও বলেন, ‘আমাদের কেন্দ্রীয় কমিটিতে ফেনীর যাঁরা আছেন, তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে আগামী এক সপ্তাহের মধ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বিস্তারিত হিসাব সংগ্রহ করেন। কোথায়, কত টাকা ব্যয় হয়েছে, সেই হিসাব নেওয়ার জন্য এবং বাড়তি খরচ হলেও যেন বিস্তারিত তথ্য ফেনীর মানুষের কাছে উপস্থাপন করা হয়।’
আরও খবর পড়ুন:

সিলেট নগরীর একটি বাসা থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চিকিৎসকের নাম পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১)। তিনি নগরীর মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া...
১৪ মিনিট আগে
অনলাইনে পণ্য ডেলিভারির নামে প্রতারণার অভিযোগের ৩ জনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। আজ সোমবার বিকেলে নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৮ মিনিট আগে
‘সম্প্রতি ডিএসসিসি পরিচালিত এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। যদি সামাজিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে কেবল কীটনাশক ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়।’
১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে। তাঁর অভিযোগ, বিএনপি একের পর এক সংকট তৈরি করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ ও স্বজনপ্রীতি চলছে।
১ ঘণ্টা আগে