
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে রাজশাহী জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হলো। সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকায় দুই কমিটির ব্যাপারে এ সিদ্ধান্ত। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
এর আগে গত বছরের ৩০ অক্টোবর এনসিপির রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি এবং একই বছরের ২৯ নভেম্বর রাজশাহী জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। মহানগরের আহ্বায়ক করা হয়েছিল মোবাশ্বের আলীকে আর জেলার আহ্বায়ক করা হয় সাইফুল ইসলামকে।
মহানগরের নেতা মোবাশ্বের আলী ও তাঁর অনুসারীরা অভিযোগ করেছিলেন, জেলার নেতা সাইফুল ইসলাম আওয়ামী লীগের দোসর। এ নিয়ে নানা কর্মসূচি পালিত হচ্ছিল। আর সাইফুল ইসলাম অভিযোগ করেছিলেন, মোবাশ্বের আলী মহানগরের নেতা হলেও তিনি জেলাও নিয়ন্ত্রণ করতে চান। দুপক্ষের এ দ্বন্দ্বের জেরে শেষ পর্যন্ত দুই কমিটির কার্যক্রমই স্থগিত করা হলো।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই শিশুসন্তানকে হত্যার পর হাওরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বাবা কামরুল ইসলাম। আজ বুধবার ও গতকাল মঙ্গলবার হাওরে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
৪ মিনিট আগে
রাস্তার ওপর হকার বসতে দেওয়া হবে না। তবে প্রশস্ত ফুটপাতের কিছু অংশে তাদের বসার সুযোগ দেওয়া হতে পারে। এ ছাড়া শুক্রবার ও শনিবার হলিডে মার্কেট এবং অফিস সময়ের পর মতিঝিলে নাইট মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে। ধানমন্ডি, নিউ মার্কেট, ঢাকা কলেজ ও গ্রিন রোড এলাকার পানি নিষ্কাশনের একটি পুরোনো পথ বন্ধ হয়ে যাওয়ায়
১৫ মিনিট আগে
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া বান্দরবানের থানচি ও রুমার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও পর্যটন কেন্দ্র আবারও জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। ১১ আগস্ট জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের পর ১২ আগস্ট জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
১৬ মিনিট আগে
সীমান্তে গুলি করে হত্যা ও জোরপূর্বক পুশইন বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ী সীমান্তে সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকে এ আহ্বান...
৩৭ মিনিট আগে