মন্ত্রণালয়

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার। এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে আজ সোমবার গেজেট প্রকাশ করা হয়েছে।।

রাজনৈতিক বিবেচনায় ১৪১৩ প্লট বরাদ্দ, অনিয়মের অভিযোগে ১০৭৪টির নথি কার্যক্রম স্থগিত
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজধানীর গুলশান, বনানী, উত্তরা, পূর্বাচল নতুন শহর ও ঝিলমিল আবাসিক এলাকায় রাজনৈতিক বিবেচনায় মোট ১ হাজার ৪১৩টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

ধর্মীয় সম্প্রীতি ধরে রাখতে সংকীর্ণ মানসিকতা ছাড়তে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন—ধর্ম যার যার, উৎসব তার তার। কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সহযোগিতা করতে হবে। ফ্যামিলি ও কৃষক কার্ডসহ সরকারের বিভিন্ন কর্মসূচিতে সুবিধাবঞ্চিত কেউ বাদ পড়বেন না।

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নতুন চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান। ‘ইএসডিপি-এমওসি’ (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) নামের এ চুক্তির আওতায় আগামী বছরের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে জাপান।










