পার্বত্য অঞ্চলের অন্যতম সুন্দর জেলা খাগড়াছড়ি, যা পাহাড়, বন ও নান্দনিক প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত। জেলার জীবনযাত্রা, সংস্কৃতি ও পর্যটন এ অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য। এই ট্যাগ পেজে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি, লক্ষ্মীছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, রামগড়, মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, দুর্ঘটনা ও জেলার গুরুত্বপূর্ণ সব খবর একসাথে পাওয়া যাবে।

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. এরশাদ (৩৫)। তিনি সরকারহাটের উত্তর পাশে রজ্জকআলি চৌধুরী বাড়ির ১ নম্বর ওয়ার্ডের আলী হোসেনের ছেলে।

টানা বৃষ্টিতে চেঙ্গী ও মাইনী নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে খাগড়াছড়ি শহরের বিভিন্ন এলাকা ও দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। পানিতে ডুবে গেছে অনেক ঘরবাড়ি ও ধানখেত।

খাগড়াছড়ি মহালছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি যৌথ খামার গ্রামে এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ির দীঘিনালায় হঠাৎ অতি ভারী বৃষ্টি হয়েছে। এতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের দুই অংশে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সড়কে পাহাড়ধসের মাটি থাকায় আজ শনিবার সকাল থেকে দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়ে সবজি ও আমনের খেত পানিতে তলিয়ে গেছে...