
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি আজ সোমবার বেলঅ ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এর পরপরই বিধ্বস্ত হয়।
দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকায় উড়োজাহাজটি আছড়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, মাইলস্টোন স্কুলের পাশে বিকট শব্দে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ চলছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর জানিয়েছে, উত্তরা দিয়াবাড়ীতে মাইলস্টোন কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়। বেলা ১টা ১৮ মিনিটে খবর পেয়ে ১টা ২২ মিনিটে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। সেখানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি যোগ দিয়েছে।
আরও খবর পড়ুন:

বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং স্টেশন পরিচালনার সঙ্গে বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশনের কিছু লোক জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। অটোরিকশা নিয়ন্ত্রণে কর্মসংস্থান...
১৮ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাজধানীর প্রধান সড়কগুলোতে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ নিয়মিত অভিযান চাল
১ ঘণ্টা আগে
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঞাসহ পাঁচ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। আজ সোমবার পৃথকভাবে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। অন্য চার কর্মকর্তা হলেন—ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা...
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সদস্য ড. মো. রফিকুল ইসলামকে বিপিসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে পেট্রোবাংলার চেয়ারম্যান নিয়োগ দিয়ে গতকাল রোববার ও আজ সোমবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়...
১ ঘণ্টা আগে