
দিনাজপুরের বিরামপুর সীমান্তের মহুগ্রাম এলাকা থেকে এক ভারতীয় বৃদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় বিরামপুর থানায় বিজিবির মামলার পর আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে দিনাজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিজিবির মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রাণীনগর সীমান্ত ফাঁড়ির টহল বিজিবি দল মহুগ্রাম এলাকার ২৯৮/৬ সাবপিলারের ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে এক বৃদ্ধাকে দেখে গত মঙ্গলবার বিকেলে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর নাম সায়েদা বেগম (৬৬), স্বামী মৃত মোহাম্মদ আলী এবং বাড়ি ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর এলাকায় বলে জানান। তাঁর কাছে ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র মিলেছে। এই ঘটনায় গতকাল বুধবার রাতে বিরামপুর থানায় মামলা করেছে বিজিবি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক আজকের পত্রিকাকে বলেন, বিজিবির মামলার পর আজ দুপুরে ওই নারীকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরপাড়া এলাকার আল মদিনা জামে মসজিদের পাশের রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভোলায় স্ত্রীকে হত্যার ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভোলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. মোক্তার হোসেন (৪০)।
৩ ঘণ্টা আগে
সন্ধ্যার দিকে ওই নারী বেড়িবাঁধে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বুলডোজারের চাপায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের জৈন্তাপুরে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাদক সেবনের ভিডিওর সত্যতা যাচাইয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা।
৪ ঘণ্টা আগে