
মানিকগঞ্জের হরিরামপুরে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল করিমের নেতৃত্বে একই ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইউসুফ আলীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার মধ্যরাতে উপজেলার বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামের এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে হরিরামপুর থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান আজকের পত্রিকাকে দুই পক্ষের লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামের আব্দুল করিম, মো. সুজন, সাইফুল, মাসুদ, মো. রতন, মানিক, সোহেল, রুবেল, সজল ও রিংকুর নেতৃত্বে কয়েকজন গত সোমবার রাত ১১টার দিকে ইউসুফের বাড়ির গেট ভেঙে ফেলেন। তাঁরা ঘরে ঢুকে ইউসুফের স্ত্রী ও ছোট ছেলেকে মারধর করেন। মোটরসাইকেল ভাঙচুর করেন এবং আলমারি ভেঙে ৩ লাখ টাকা নিয়ে যান।
অভিযোগের বিষয়ে বলড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল করিম বলেন, ‘আমার ভাগনে সিয়ামকে ইউসুফ চাচার ছেলে নিবিড়সহ কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য মারধর করে। এ বিষয়ে জানতে ওই বাড়িতে যাই। তখন কিশোর গ্যাংসহ কয়েকজন আমাদের ওপর হামলা করে। আমরা কিছু ভাঙচুর করিনি। কোনো নারীকে মারধরও করা হয়নি। থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমার ভাগনেকে মারধরের ঘটনায় আমরা গতকাল রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

ইউসুফ আলীর বড় ছেলে আবির হোসেন বলেন, ‘ব্যাডমিন্টন খেলা নিয়ে কয়েক মাস আগে আমাদের সঙ্গে করিম ভাইয়ের লোকজনের ঝামেলা হয়। সেই ঘটনার জেরে কয়েক দিন ধরে করিম ভাইয়ের ১২-১৩ বছরের ভাগনে আমার ছোট ভাই নিবিড়কে ফোনে হুমকি দিচ্ছিল। ঘটনার রাতে ওই ছেলের সঙ্গে মসজিদে দেখা হলে আমার ছোট ভাই হুমকির কারণ জানতে চায়। তখন দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আমার ভাই তাকে একটি থাপ্পড় দেয়। এ ঘটনায় ওই রাতে আমার মাকে মারধর করা হয়। আমাদের মোটরসাইকেল ভাঙচুর করে এবং ঘর থেকে ৩ লাখ টাকা নিয়ে যায়।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম আহমেদ বলেন, ‘গতকাল রাতে ঘটনা শুনেছি।’
এ বিষয়ে জানতে চাইলে হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, ‘এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
২৮ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে