জাহাঙ্গীরনগরের উপাচার্য হলেন অধ্যাপক কামরুল আহসান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
আজ বৃহস্পতিবার অধ্যাপক কামরুলকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১১(২) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান, দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সাময়িকভাবে উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হয়েছে।
শর্তগুলো হলো-ভাইস-চ্যান্সেলর পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে; উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
আরও খবর পড়ুন:
- প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী
- প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, কী তাঁর পরিচয়
- আবাসিকের গ্যাস লাইন বাণিজ্যিকে, উচ্ছেদে গেলে কোপানো হলো ছাত্রলীগ বলে
- ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের’ অধীনে সাধারণ নির্বাচনের প্রস্তাব বিদায়ী সিইসির
- শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে, পিটিআইকে ড. ইউনূস
- ফাস্ট ফ্যাশনের প্রাণভোমরা বাংলাদেশের সামনে টালমাটাল ভবিষ্যৎ
- নির্বাচন কমিশনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি
- বাতিল হচ্ছে কোটায় বরাদ্দ প্লট
- আরিফিন শুভর কোটায় পাওয়া প্লটের বরাদ্দ বাতিল হচ্ছে
- বিমানের নতুন এমডি সাফিকুর রহমান
- গার্মেন্টস শিল্পে অসন্তোষ দমনে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার
- জামিনে মুক্ত শীর্ষসন্ত্রাসী সুইডেন আসলাম
- খোলাচিঠি লিখে জেলা পরিষদের চেয়ারম্যান অং সুই প্রুর পদত্যাগ
- গার্মেন্টস শিল্পে অসন্তোষ দমনে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার
- ‘এলাকা দখলের লড়াইয়ে’ অজগরকে গিলে খেল অজগর, বিরল ঘটনা বাংলাদেশে
- ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
- প্রাণিসম্পদের ৫ হাজার কোটি টাকার প্রকল্পে লুটের মচ্ছব
- রেমিট্যান্স বাড়ায় রিজার্ভে শর্তপূরণ
- ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভে বন্ধ যান চলাচল
- হিন্দুরা কারও রাজনৈতিক ঘুঁটি হবে না, আউটলুক ইন্ডিয়াকে সমন্বয়ক তাপসী
- বিশ্বের সবচেয়ে বয়স্ক কুমির হেনরির ৬ স্ত্রী, ছানাপোনা ১০ হাজার









