
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ একাধিক দপ্তরে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্বে দেন দুদকের রংপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন।
দুদক জানায়, বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি বিভিন্ন নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে সহকারী পরিচালক বেলাল হোসেন বলেন, ‘আমরা জাল সনদে চাকরি করার অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করার জন্য কমিশনের নির্দেশক্রমে আমরা এসেছি।
‘প্রথমে উপাচার্য স্যারের সঙ্গে কথা বলেছি, আমরা তাঁকে জানিয়েছি। যেহেতু তিনি প্রতিষ্ঠানপ্রধান, তাঁকে আমরা ইনফর্ম করেছি। আর যেহেতু এটি প্রশাসনিক বিষয় আমরা রেজিস্ট্রার মহোদয়ের এখানে এসেছি। তিনি আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, জাল সনদে চাকরি করার দায়ে একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা সকল তথ্য নিয়ে পূর্ণাঙ্গ একটি রিপোর্ট কমিশনকে দেব।
অভিযানে আসার আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যাকশন নিয়েছে—এর মানে হচ্ছে অভিযোগ সত্য; তা না হলে তো আর অ্যাকশনে যেত না।
‘বিশ্ববিদ্যালয় তো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে পারে না। আর অভিযোগে প্রাথমিক সত্যতা আমরা পেয়েছি। সংশ্লিষ্টদের অন্যান্য শিক্ষাগত সনদ সংগ্রহ করে যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে মামলা বা দুদকের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনার রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুম বিল্লাহকে গত বুধবার রাতে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ‘বি কোম্পানির’ সদস্য অশোক ঘোষকে।
১ ঘণ্টা আগে
কেউ ২৮ বছর, কেউ ২১ বছর ধরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে শ্রমিক হিসেবে কাজ করছেন। আদালত তাঁদের চাকরি নিয়মিতকরণের নির্দেশনা দিলেও দীর্ঘ দিনেও তা বাস্তবায়ন হয়নি। অবশেষে সম্প্রতি তাঁদের চাকরি নিয়মিত করার উদ্যোগ নিয়েছিল বোর্ড। বোর্ড সভায় তা অনুমোদনও হয়।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহ সদর উপজেলায় রেলওয়ের জমি দখল করে এক ব্যক্তি হাঁস, মুরগি ও গরু-ছাগলের খামার গড়ে তুলেছেন। দখল হওয়া ৩০ শতক জমি উদ্ধারে রেলওয়ে কর্তৃপক্ষ ওই ব্যক্তির কাছে ব্যাখ্যা তলব করে হাজির হতে নোটিশ দিলেও তা শোনেননি। তিনি সেখানে হাঁস পালনের জন্য একটি ছোট পুকুরও খনন করেছেন।
২ ঘণ্টা আগে
নারী কর্মজীবীদের মধ্যে অধিকাংশ চাকরি ছাড়ছেন পারিবারিক দায়িত্ব ও মাতৃত্বের কারণে। কর্মজীবী নারীদের ৭৫ শতাংশই এই দুটি কারণে স্বেচ্ছায় বা বাধ্য হয়ে চাকরি থেকে বিরতি নিচ্ছেন বা পেশাগত জীবনে ইতি টানছেন। এ ছাড়া বিরূপ কর্মপরিবেশ, সামাজিক চাপ এবং উচ্চশিক্ষার কারণেও অনেকে চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন।
৪ ঘণ্টা আগে