
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়–সংক্রান্ত বিশেষ দূত নিযুক্ত হয়েছেন লুৎফে সিদ্দিকী।
আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বিষয়–সংক্রান্ত বিশেষ দূত পদে অধিষ্ঠিত থাকাকালীন লুৎফে সিদ্দিকী উপদেষ্টা পদমর্যাদার বেতন–ভাতা ও আনুষঙ্গিক সুযোগ–সুবিধা পাবেন।
এ আদেশ অবিলম্বের কার্যকর হবে।
আরও খবর পড়ুন:

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন ও যুক্তরাজ্য। আজ বৃহস্পতিবার পৃথক বার্তায় দুই দেশই বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছে।
১১ মিনিট আগে
র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী গঠন করা হলেও বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিচারাধীন মামলার কার্যক্রম বন্ধ হবে না বলে জানিয়েছে র্যাব। নতুন বাহিনী গঠনের জন্য প্রস্তাবিত আইনে র্যাবের আওতায় থাকা বিচারাধীন মামলাগুলোর কার্যক্রম আগের আইন অনুযায়ী চলমান রাখার বিধান রাখা হয়েছে।
২৬ মিনিট আগে
আজ বৃহস্পতিবার এক শুভেচ্ছাবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকের বেশি সময়ের। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও তাঁর পথচলা নিবিড়ভাবে সম্পৃক্ত।
১ ঘণ্টা আগে
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ছয়জন সংসদ সদস্য। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দেন।
২ ঘণ্টা আগে