জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘বি’ ও ‘সি’ ইউনিটের প্রস্তুতি
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। সদ্য প্রকাশিত ফলে কেউ আশানুরূপ সাফল্য পেয়েছেন, আবার কেউ প্রত্যাশিত ফল না পেয়ে হতাশায় ভুগছেন। তবে হতাশ হয়ে বসে থাকার সময় নেই। সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির লড়াই। তাই আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি শুরু করতে হবে।

তালা ভেঙে জাবি উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (আইসিএলসি) পরিচালক নিয়োগকে কেন্দ্র করে নতুন প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে প্রশাসনিক ভবনে আটকা পড়েন উপাচার্য অধ্যাপক মো. নূরুল ইসলামসহ প্রশাসনের একাধিক কর্মকর্তা।

জাবির অধ্যাপক নাহরিন ইসলাম খান হলেন প্রধান তথ্য কমিশনার
জাতীয় তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। একই সঙ্গে কমিশনের নতুন দুই তথ্য কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান এবং খান মোহাম্মদ আবুল হোসেনকে...

‘সুইসাইড নোট’ লিখে নিখোঁজ জাবি শিক্ষার্থীর সন্ধান মিলল কুমিল্লায়
কুমিল্লার দাউদকান্দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের নিখোঁজ শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামের সন্ধান পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা মোহাইমিনুলকে দ্রুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।










