
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
মহাসমাবেশ সফল করতে আজ রোববার সকালে নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
পরিদর্শনকালে মেয়র মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এই মহাসমাবেশ আয়োজন করা হচ্ছে। দলের প্রধান তারেক রহমানের আগমন ও পলোগ্রাউন্ড মাঠের সমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। সমাবেশ সফল করতে গতকাল প্রস্তুতি সভা করেছে নগর বিএনপি। গঠন করা হয়েছে উপকমিটিও।
জানতে চাইলে চসিক মেয়র শাহাদাত হোসেন বলেন, ২৪ জানুয়ারি সড়কপথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম আসার কথা রয়েছে। ফেনী, মিরসরাইসহ বিভিন্ন পথসভা শেষে ২৫ জানুয়ারি সকালে তিনি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভায় ভাষণ দেবেন।
উল্লেখ্য, বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠের জনসভায় বক্তব্য দেন। এর ১৪ বছর পর একই মাঠে তাঁর সন্তান ও বর্তমানে দলটির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন। এতে দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন তারেক রহমান। এর আগে তিনি ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামে আসেন।

দুই মাদক ব্যবসায়ীকে আটক করায় গাজীপুরে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।
১ মিনিট আগে
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে বন বিভাগের করা মামলায় চার জেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দিবাগত রাতে সুন্দরবনের ভোমরখালী অভয়ারণ্যের বড় কুকুমারি খাল এলাকায় বিষ দিয়ে মাছ শিকারের সময় তাঁদের আটক করা হয়।
১২ মিনিট আগে
নরসিংদীর রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
১৯ মিনিট আগে
নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্বাস্থ্য সহকারীরা। তবে অভিযোগ অস্বীকার করে আবু হেনা মোস্তফা কামাল বলেন, একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে এসব ম
২০ মিনিট আগে